MEA Notice to Indians: 'যেভাবে পারুন, এখনই দেশে ফিরে আসুন', ভারতীয়দের বড় নির্দেশ সরকারের - Bengali News | Indian Government Asks Indians to Leave Iran by All Means Immediately, Advice not to Travel Until Further Notice - 24 Ghanta Bangla News
Home

MEA Notice to Indians: ‘যেভাবে পারুন, এখনই দেশে ফিরে আসুন’, ভারতীয়দের বড় নির্দেশ সরকারের – Bengali News | Indian Government Asks Indians to Leave Iran by All Means Immediately, Advice not to Travel Until Further Notice

Spread the love

নয়া দিল্লি: কেন্দ্রের বড় নির্দেশিকা। ইরানে যেতে নিষেধ করা হল নাগরিকদের। যারা এই মুহূর্তে ইরানে রয়েছেন, তাদেরও যেকোনও উপায়ে ভারতে ফিরে আসতে বলা হয়েছে। নাগরিক গণআন্দোলনে উত্তাল ইরান। বিক্ষোভকারীদের দমন করতে নির্বিচারে ক্ষমতা প্রয়োগ করছে প্রশাসন। ইতিমধ্যেই মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকারের তরফে সতর্কবার্তা জারি করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইরানে যেতে বারণ করা হয়েছে।

বিদেশ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ইরানের পরিস্থিতির দিকে নজর রেখে আগামী নির্দেশ না আসা পর্যন্ত ভারতীয়দের ইসলামিক রিপাবলিক অব ইরানে যেতে বারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *