AI নির্মিত বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ প্রীতির
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ডিপফেক ভিডিয়ো, বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার। অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে বম্বে হাই কোর্ট তাঁকে গুগল, মেটা-সহ একাধিক সংস্থা ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে। অভিনেত্রীর দাবি, এই ধরনের ভিডিয়ো ব্যক্তি গোপনীয়তা লঙ্ঘন করছে। পাশাপাশি এতে তাঁর ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।