বিশ্বকাপে ছন্দে ফিরেছে ব্রাজ়িল। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ড্র করলেও শনিবার হাইতিকে ৩-০ হারিয়ে দিয়েছে তারা। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারের কামব্যাকের কথাও জানিয়েছেন হেড কোচ কার্লো আন্সেলোত্তি। এর মাঝেই চর্চায় উঠে এলেন ব্রাজ়িলের কিংবদন্তি ফুটবলার রোনাল্দিনহো। ইতালির ক্লাব রাভেনা এফসির সঙ্গে চুক্তি করেছেন এই ৪৬ বছর বয়সি তারকা, এমনটাই দাবি করেছে একাধিক ইতালিয়ান মিডিয়া। […]