মালদায় পালন করা হলো পশ্চিমবঙ্গ দিবস
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে দিবসটি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিংহ-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের ধারাকে স্মরণ করে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।