‘বাক এবং সংবাদমাধ্যম কোনওটারই স্বাধীনতা নেই পাকিস্তানে…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে প্রশ্নে মন্তব্য ট্রাম্প-ডেপুটির
পাকিস্তানে আমেরিকার মতো বাক স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই। ইরানের সঙ্গে আমেরিকার শান্তিচুক্তি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে রসিকতা করে এমনই মন্তব্য করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
ইরার-আমেরিকার শান্তিচুক্তি স্বাক্ষরে সক্রিয় ভূমিকা রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি ভান্সের। নানা অনিশ্চয়তার পরে সম্প্রতিই সেই চুক্তির স্মারকলিপিতে সই করেছেন স্বয়ং ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। তার পরে শুক্রবার সুইৎজ়ারল্যান্ডের জেনিভায় মুখোমুখি বসার কথা ছিল দু’পক্ষের। সেখানে ভান্সেরও উপস্থিত থাকা কথা ছিল। কিন্তু আচমকাই সেই বৈঠক বাতিল হয়ে যায়। তার ফলে প্রশ্নের মুখে পড়ে চুক্তির ভবিষ্যৎও। তার পরে শনিবার অবশ্য জেনিভায় দুই দেশের প্রতিনিধিরাই জেনিভায় গিয়েছেন। অন্তত তেমনটাই দাবি বিভিন্ন রিপোর্টে। যদিও ভান্স নিজে যাননি।