Sukanta Majumdar: অটলবিহারী বাজপেয়ির ভূমিকায় অভিনয় করছেন সুকান্ত মজুমদার? সত্যি? | Sukanta Majumdar to Play Atal Bihari Vajpayee in Bengali Play? Union Minister Says, “Considering the Offer” - 24 Ghanta Bangla News
Home

Sukanta Majumdar: অটলবিহারী বাজপেয়ির ভূমিকায় অভিনয় করছেন সুকান্ত মজুমদার? সত্যি? | Sukanta Majumdar to Play Atal Bihari Vajpayee in Bengali Play? Union Minister Says, “Considering the Offer”

Spread the love

এবার কি নাটকের মঞ্চে দেখা যাবে সুকান্ত মজুমদারকে?Image Credit: TV9 Bangla

কলকাতা: তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এবার কি মঞ্চে অভিনয় করতে দেখা যাবে সুকান্ত মজুমদারকে? তাও আবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির চরিত্রে। এই নিয়ে জোর জল্পনা বেড়েছে। আর সেই জল্পনা একেবারেই খারিজ করছেন না সুকান্ত। নিজেই বললেন, “প্রস্তাব এসেছে। ভেবে দেখছি।”

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে নতুন একটি নাটক হচ্ছে। রঙ্গ অপেরা নাট্যদলের প্রযোজনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন নিয়ে নাটকটি নাম ‘কেশরী হত্যা?’। নাট্যকার সঞ্জয় আচার্য। ভাবনা ও নির্দেশনায় দেবাশিস বিশ্বাস।

এই নাটকে অটলবিহারী বাজপেয়ির ভূমিকাও রয়েছে। আর সেই চরিত্রে নাট্যকার সুকান্ত মজুমদারকে চাইছেন। এমনকি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে নাটকে অভিনয়ের প্রস্তাবও গিয়েছে। সেকথা নিজেই স্বীকার করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। জানালেন, তাঁর কাছে ওই নাটকে অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয়ের অফার এসেছে। তিনি প্রস্তাবটি বিবেচনা করে দেখছেন। বাজপেয়ির মতো একজনের চরিত্রে অভিনয় যে তাঁর কাছে বড় পাওনা, তা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

নাটকে অভিনয়ের সঙ্গে একেবারে অপরিচিত নন সুকান্ত। তাঁর ঘনিষ্ঠরা বলছেন, ছাত্রজীবনে বালুরঘাটে একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। পরে কলেজে অধ্যাপনা আর রাজনীতিতে প্রবেশের পর ব্যস্ততার জেরে রঞ্চমঞ্জে আর দেখা যায়নি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে। এবার সেই সুযোগ এল। ‘কেশরী হত্যা?’ নাটকে শ্যামাপ্রসাদের জীবন তুলে ধরা হবে। আর শ্যামাপ্রসাদের রাজনৈতিক জীবনের একাধিক অধ্যায়ে যুবক অটলবিহারী জড়িত ছিলেন। তা-ও থাকবে এই নাটকে।

আর ওই যুবক অটলবিহারীর চরিত্রের জন্যই সুকান্তর কাছে প্রস্তাব এসেছে। নাটকে অভিনয় নিয়ে এখনও হ্যাঁ করেননি সুকান্ত। ভেবে দেখছেন বলে জানিয়েছেন। প্রশ্ন উঠছে, চরম ব্যস্ততার মধ্যে নাটকে অভিনয়ের জন্য সময় বের করতে পারবেন সুকান্ত? কারণ, একদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব। তার উপর আবার বিজেপির তরফে কলকাতা পৌরনিগমের ভোট সামলানোর দায়িত্ব পেয়েছেন। তবে রাজনীতিতে যাঁকে আদর্শ মেনে চলেন, সেই বাজপেয়ির ভূমিকায় অভিনয়ের সুযোগ সুকান্ত হাতছাড়া করতে চাইবেন না বলেই তাঁর ঘনিষ্ঠ মহল মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *