সোহমের কাছে বকেয়া চেয়ে নিগৃহীত রাজকাপুর
অভিযোগপত্রে রাজকাপুর জানান, ১২ মে আলমারির কাজ পান তিনি। ৫৫ হাজার টাকার মধ্যে ৩০ হাজার অগ্রিম দেওয়া হয় তাঁকে। চুক্তি ছিল, ৭০ শতাংশ কাজ শেষের পরে আরও দু’টি আলমারি বানিয়ে দেবেন তিনি এবং সেই কাজও শেষের পথে। অথচ এখনও তাঁর বকেয়া মেটানো হয়নি। উল্টে তা চাইলে অভিনেতা খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ, ফোনেও কথা বলা যায়নি তাঁর সঙ্গে। রবিবার সোহমের এক নিরাপত্তারক্ষী রাজকাপুরকে ফোন করে পরদিন প্রাক্তন বিধায়কের বাড়িতে যেতে বলেন। সোমবার তিনি গেলেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়, টাকা চাইলে গালিগালাজ ও শারীরিক ভাবে নিগ্রহ করে মোবাইল ফোন কেড়ে নিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।