খালি পেটে খেলে ম্যাজিকের মতো হবে কাজ, দিন শুরু করুন এই ১০ সুপারফুড দিয়ে - 24 Ghanta Bangla News
Home

খালি পেটে খেলে ম্যাজিকের মতো হবে কাজ, দিন শুরু করুন এই ১০ সুপারফুড দিয়ে

Spread the love

woman eating breakfast

সকালে জলখাবারে কি খাবেন? তা নিয়ে অনেকেই ভাবেন। কিন্তু জানেন কি এই ১০ টি খাবার খালি পেটে বা কোনও খাবারের সঙ্গে খেলে দারুণ উপকার পাবেন। এই সুপারফুডগুলি খেয়েছেন কি?

soaked nuts

ভেজানো বাদাম

সকালে খালি পেটে ভেজানো বাদাম খেলে শরীরে প্রোটিন, গুড ফ্যাট ও ভিটামিন E পাওয়া যায়। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

soaked  raisins

ভেজানো কিশমিশ

কিশমিশে রয়েছে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। খালি পেটে খেলে অ্যানিমিয়া কমাতে এবং হজমশক্তি উন্নত করতে সহায়তা করে। ভেজানো আখরোটও আপনি খেতে পারেন। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ আখরোট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং হার্ট ভালো রাখতে সাহায্য করে।

papaya

পেঁপে

পেঁপে হজমের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা এনজ়াইম পেট পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সকালে এটি জলখাবারের সঙ্গে খাওয়া বেশ ভালো।

honey and water

মধু মেশানো উষ্ণ জল

দিনের শুরুতে মধু মেশানো গরম জল খেলে শরীর হাইড্রেটেড থাকে এবং হজম ভালো হয়। এ ছাড়াও বিশেষজ্ঞদের মতে, এই পানীয় ফ্যাটও খানিকটা কমাতে সাহায্য করে।

amla juice

আমলকির রস

ভিটামিন সি-সমৃদ্ধ আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাই অনেকেই আমলকির রস খালি পেটে খান।

banana milk shake

কলা

কলা এনার্জির একটি চমৎকার উৎস। এতে থাকা পটাশিয়াম হার্ট ও পেশির জন্য বেশ ভালো। সকালে ওটসের সঙ্গে বা কলার স্মুদি বানিয়ে খেলে পেটও অনেকক্ষণ ভর্তি থাকে।

oats shake

চিয়া সিড

চিয়া সিডে রয়েছে ওমেগা-৩, ফাইবার ও প্রোটিন। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সকালে চিয়া সিড, বিভিন্ন ফল দিয়ে তৈরি ‘ওয়ান পট মিল’ একটি আদর্শ জলখাবার।

watermelon juice

তরমুজ

তরমুজে প্রচুর জল থাকে। এই ফল শরীরকে দ্রুত হাইড্রেট করে এবং গরমের দিনে সতেজতা বাড়াতেও এই ফল বেশ সাহায্য করে।

dates

খেজুর

খেজুর প্রাকৃতিক চিনির ভালো উৎস। সকালে খেলে এনার্জি পাওয়া যায় এবং শরীরে আয়রনের ঘাটতি পূরণেও সাহায্য করে।

bowl of curd

দই

দই প্রোবায়োটিকের একটি ভালো উৎস। এটি খেলে পেট ভালো রাখে এবং হজম প্রক্রিয়াও ভালো হয়। সকালে দইয়ের সঙ্গে ওটস, ফল মিশিয়ে খেতে পারেন।

bread breakfast

এই সুপারফুডগুলো নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে শরীর পাবে প্রয়োজনীয় পুষ্টি, বাড়বে শক্তি এবং সারাদিন সতেজ অনুভূতি পাবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *