ফুটপাথে নিরাপদে হাঁটা মৌলিক অধিকার, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
পথ দুর্ঘটনায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার সুপ্রিম–শুনানি ছিল শুক্রবার। সেখানেই বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি এএস চন্দুরকারের বেঞ্চ জানায়, ভারতের সংবিধানের ১৯ নম্বর (বাক্ ও চলাচলের স্বাধীনতা) এবং ২১ নম্বর (ব্যক্তিস্বাধীনতা) ধারা নাগরিকদের এই অধিকার সুরক্ষিত করে। আদালতের বক্তব্য, ‘যদি রাস্তা থাকে, সেখানে অবশ্যই মানুষের হাঁটার জন্য সুনির্দিষ্ট ফুটপাথ থাকতে হবে। সেই ফুটপাথে জনসাধারণ যাতে নিরাপদে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতে হবে পুরসভা, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত কর্তৃপক্ষকেই।’