তোলাবাজির অভিযোগ কাউন্সিলার তারক সিং ও তাঁর ছেলের বিরুদ্ধে, তদন্তে লালবাজার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেহালার মিত্র ব্রিক ফিল্ড রোড এলাকার একটি জমিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগকারীর দাবি, তাঁর মালিকানাধীন একটি জমি জোর করে দখল করেছেন ১১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তারক সিং ও তাঁর ছেলে অমিত। এমনকী, এ নিয়ে কথা বলতে গেলে অভিযোগকারীকে চড়–ঘুষি–লাথি মারা হয় বলেও দাবি ওই ব্যক্তির। তারক আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে।