কর্নাটকে বিজেপির ভোট কংগ্রেসের ঝুলিতে!
কর্নাটকের বিজেপি সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র শুক্রবার বলেন, ‘আমাদের দলের যে বিধায়করা ক্রস-ভোট দিয়েছেন, তাঁদের ক্ষমা করার প্রশ্নই নেই।’ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান, কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের প্রভাবেই বিজেপি এবং জেডি(এস) শিবিরে ফাটল ধরেছে৷ ক্রস ভোটিংয়ের এই ফাটল যাতে আরও চওড়া না হয়, তা নিশ্চিত করতে তৎপর বিজেপি।