Dhupguri News: সবে কাজ শেষ হয়েছে, তার আগেই উঠে গেল পিচের রাস্তা | Bad road problem in jalpaiguri dhupguri - 24 Ghanta Bangla News
Home

Dhupguri News: সবে কাজ শেষ হয়েছে, তার আগেই উঠে গেল পিচের রাস্তা | Bad road problem in jalpaiguri dhupguri

Spread the love

ধূপগুড়িতে পিচের রাস্তা উঠে যাচ্ছে
Image Credit: Tv9 Bangla

ধূপগুড়ি: কাজ শেষ হতেই উঠে যাচ্ছে পিচের চাদর। নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ধূপগুড়ি বারোঘরিয়া গ্রামপঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি গ্রামের ঘটনা। রীতিমতো কাজ আটকে বিক্ষোভ গ্রামবাসীর। এলাকার তৃণমূল নেতা কাটমানি খেয়ে নিম্নমানের কাজের প্রশ্রয় দিয়েছে বলে অভিযোগ।

রাস্তা নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। হাত দিয়েই রাস্তার পিচের চাদর উঠে যাচ্ছে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য বোড়াগাড়ী এলাকার খোকরপাড়া, ১৫/১৫৭ নম্বর বুথে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা তৈরিতে পিঠের পরিমাণ কম ও নিম্নমানের ব্যবহার করা হয়েছে।

এলাকার মহিলারা রাস্তার বিভিন্ন অংশ থেকে হাত দিয়ে পিচ তুলে দেখিয়ে কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, সরকারি অর্থ ব্যয় করে রাস্তার কাজ হলেও তা দীর্ঘস্থায়ী হওয়ার মতো মানসম্পন্ন নয়। ফলে, সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এবং অল্প সময়ের মধ্যেই রাস্তা পুনরায় বেহাল হয়ে পড়বে।

স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি রাস্তার কাজের গুণগত মান পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কারেরও দাবি তুলেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *