দিল্লির দরবারে বাংলার 'তেপান্তর', সেরার শিরোপা অর্জন কল্লোলের - 24 Ghanta Bangla News
Home

দিল্লির দরবারে বাংলার ‘তেপান্তর’, সেরার শিরোপা অর্জন কল্লোলের

Spread the love

এই সময়, দুর্গাপুর: কলকাতার চেনা বৃত্তের বাইরে, মফস্সল বা প্রত্যন্ত গ্রামের মাটির গন্ধ মেখেও যে নাট্যচর্চার সর্বোচ্চ শিখরে পৌঁছনো যায়, তা আরও একবার প্রমাণ করলেন কল্লোল ভট্টাচার্য। নাট্য দুনিয়ায় অনন্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মান ‘সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার’ পাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার এই ভূমিপুত্র। বুধবার রাতে অ্যাকাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করবেন তিনি। পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হবে তিন লাখ টাকা, একটি তাম্রপত্র ও একটি শাল। কল্লোলের এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া দুর্গাপুর তথা গোটা জেলার নাট্যপ্রেমী মহলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *