৩ বছর কোমায় থেকে প্রয়াত থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা
রাজপ্রাসাদ সূত্রে খবর, ২০২২ সালের ডিসেম্বর মাসে কুকুর নিয়ে ব্যায়াম করার সময় তিনি হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়েন। চিকিৎসকেরা পরে জানান, হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের জেরে অনিয়মিত হৃদস্পন্দন তাঁর ওই অবস্থার জন্য দায়ী।
বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দল সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা দিলেও বজ্রকিতিয়াভার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। থাইল্যান্ডের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে রাজকুমারী মারা যান।