SIR in Bengal: নিজের বৌভাতে এনুমারেশন ফর্ম আপলোডে ব্যস্ত BLO, কাজের ফাঁকেই ছুটছেন অতিথি আপ্যায়নে - Bengali News | BLO is busy with SIR work during his wedding reception in Murshidabad - 24 Ghanta Bangla News
Home

SIR in Bengal: নিজের বৌভাতে এনুমারেশন ফর্ম আপলোডে ব্যস্ত BLO, কাজের ফাঁকেই ছুটছেন অতিথি আপ্যায়নে – Bengali News | BLO is busy with SIR work during his wedding reception in Murshidabad

Spread the love

মুর্শিদাবাদ: বাড়িতে আত্মীয়দের ভিড়। হাসি-কোলাহলে গমগম করছে বাড়ি। বৌভাতের আয়োজনে ব্যস্ত সবাই। কিন্তু, বরের দেখা পাওয়া যাচ্ছে না। কখনও এক ঝলক দেখা দিয়েই আবার চলে যাচ্ছেন। কিন্তু, যাচ্ছেন কোথায়? সেটা খোঁজ করতে গিয়েই বরকে পাওয়া গেল একটি রুমে। বিছানাতে ছড়ানো কাগজপত্র। কোট, টাই পরে বর ব্যস্ত মোবাইলে। কী করছেন? এক ঝলক মুখ তুলে বললেন, ভোটারদের এনুমারেশন ফর্ম অনলাইনে আপলোড করছেন। কারণ, তিনি যে বিএলও-র দায়িত্ব পেয়েছেন। ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালার। বৌভাতের দিন এমনভাবেই ব্যস্ত থাকতে দেখা গেল বিএলও মুস্তাক আহমেদকে।

হাতে সময় নেই।

রাজ্যে এসআইআর প্রক্রিয়া

নিজের বিয়ের বৌভাত এর আসরেও ফর্ম ফিলাপ ব্যাস্ত বিএলও

রাজ্যে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। আর শুরুর দিক থেকেই ঘুম উড়েছে Blo দের। না খাওয়া, না ঘুম। সর্বত্রই পড়ে রয়েছেন তাদের কাজ নিয়ে। এদিকে কিছুদিন পর আবার blo দের নতুনভাবে অ্যাপে এন্ট্রির দায়িত্বোও দিয়েছেন খোদ blo দেরকেই। তাতেই চরম সমস্যায় পড়েছেন blo রা। শুধু তাইই নয়, বাড়ি বাড়ি ফর্ম বিতরন থেকে ফর্ম সংগ্রহ। তথ্য সঠিক যাচাই করে এন্ট্রি। এতেই চাপের মধ্যে রয়েছেন তারা। অন্যদিকে আবার কারোর বাড়ি থেকে বহু দুরে পড়েছে বুথের ভোটারদের ফর্ম বিতরন। এত কিছু সমস্যার মধ্যেও কাজ করছেন তারা। আর এই চাপের মধ্যেই প্রণহানির ঘটনাও ঘটেছে। চাপে পড়ে নিজেকে শেষ করেও ফেলেছেন। তবুও কাজের দিক থেকে অনড়। নির্বাচন কমিশনের চাপে খাওয়া ঘুম ছেড়ে দিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। আর ডোমকলের এক BLO র ছবি উঠে এল অন্য। বিয়ের অনুষ্ঠানেও ঘরে বসে তার কাজ করছেন। যেখানে প্রিতিভোজ অনুষ্ঠানে অতিথীদের আপ্যায়ন করার কথা সেখানে ঘরের মধ্যেই অনলাইনে এন্ট্রি করতে ব্যাস্ত।

Blo In Murshidabad

বিএলও মুস্তাক আহমেদ

জানাগেছে, মুর্শিদাবাদের ইসলামপুরের আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের পেশায় শিক্ষক মুস্তাক আহম্মেদ। তার বাড়ি ডোমকলের ভাতশালায়। বাড়ি থেকে কর্মস্থান প্রায় ১৫ কিমি দুরে। সেখানকার ৭৭৪ ভোটারের BLO তিনি। ইতিমধ্যেই তার ফর্ম জমা পড়েছে মাত্র ৪০%। এদিকে হাতে সময় ও কম। SIR প্রক্রিয়া শুরুর আগেই বিয়ের দিনক্ষণ পাকা হয়। যার ফলে বিয়ের তারিখ পিছিয়ে নিয়ে যেতে পারেননি। সেই কারনে বিয়ের দিন থেকে বিয়ের প্রিতিভোজ অনুষ্ঠানেও তার কাজ নিয়ে ব্যাস্ত থাকলো ডোমকলের BLO মুস্তাক আহম্মেদ।

আসলে কোনও উপায় নেই। আমার বুথে ৮০০ জন ভোটার। ২০০-র মতো ভোটারের ফর্ম আপলোড হয়নি। এখন যদি আপলোড না করি, আমার জন্য প্রচণ্ড চাপের হয়ে যাবে। বাইরে গেস্ট আসছেন। তাঁদের মাঝেমধ্যে গিয়ে আপ্য়ায়ন করছি। তার মাঝে কাজও করতে হচ্ছে।

আমার বাবা-মা অতিথিদের আপ্যায়ন করছেন। আমার স্ত্রী রয়েছেন। সবাই অবশ্য চাপে রয়েছে। আমি নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করছি। উপায় না থাকায় কাজটা করতে হচ্ছে। মানসিক চাপটা বেশি হয়ে যাচ্ছে। নিখুঁতভাবে নিজের কাজটা করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *