বনগাঁ থেকে টাকি, বারাসত থেকে ব্যারাকপুর জেলার সব পুরসভাই এই ব্যবস্থার আওতায় এসেছে। নির্দেশিকায় বলা হয়েছে, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, নাগরিক পরিষেবা, স্বাস্থ্য ও স্যানিটেশন, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গি-সহ পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, বেআইনি নির্মাণ ও জমি দখল প্ররোধ, সরকারি প্রকল্পের বাস্তবায়ন, পরিকাঠামো উন্নয়ন এবং রাজস্ব আদায়ের মতো বিষয়গুলি নিয়মিত খতিয়ে দেখবে […]