হরমুজে ফের উত্তেজনা, ইরানের দিকে এগোতেই মালবাহী জাহাজে মিসাইল হামলা আমেরিকার
আমেরিকান সেনা সূত্রে জানা গিয়েছে, মালবাহী জাহাজটির নাম ‘লিয়ান স্টার’। তাতে গাম্বিয়ার পতাকা লাগানো ছিল। তবে তাতে কী ধরনের পণ্য ছিল তা জানা যায়নি। ওমান উপসাগর হয়ে ইরানের বন্দরের দিকে এগোচ্ছিল জাহাজটি। তখনই নজরে পড়ে সেন্টকমের। সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠায় আমেরিকান সেনা। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, তারা যেন ইরানের দিকে না যায়।