কলকাতা পুরসভার ৬টি বরো এলাকার মধ্যে বেলেঘাটা, ট্যাংরা, তিলজলা, তপসিয়া, কসবা, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, বড়বাজার, চিৎপুর, কাশীপুর এলাকাতেই বেশিরভাগ বেআইনি নির্মাণ হয়েছে। কিছু এলাকাকে ‘রেড জ়োন’ হিসেবেও চিহ্নিত করেছেন পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। সংশ্লিষ্ট বিভাগের এক কর্তা জানাচ্ছেন, এমনিতে নির্মাণের নিয়ম অনুসারে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকার বাড়িগুলিকে কার্যত রেড জ়োন বলে চিহ্নিত করার একটা রীতি রয়েছে। […]