May 2026 - Page 140 of 619 - 24 Ghanta Bangla News
Home

জাহাঙ্গিরের জামানত জপ্ত হতেই উৎসব ফলতায়

এই সময়, ফলতা: গত মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর আগাম ঘোষণা করেছিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। রবিবার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ফল ঘোষণার পর বড় ধাক্কা খেল তৃণমূল। ‘পুষ্পা’হীন ফলতায় এক লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তৃণমূলকে চতুর্থ স্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিপিএম প্রার্থী […]

Home

সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা

বিধানসভা ভোটের ফল প্রকাশের ২০ দিন পর মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। সংবাদমাধ্যমের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, ২২০ থেকে ২৩০টা আসন পাওয়ার কথা ছিল তৃণমূলের, কিন্তু পাশা উল্টে দেওয়া হয়েছে। […]

Home

Kolkata Police: তৃণমূল আমলে নিরপেক্ষ ভূমিকা পালন করায় ‘শাস্তি’, এবার কি ‘ঘর ওয়াপসি’ হবে কলকাতা পুলিশের ৮২ কর্মীর? | Kolkata Police Seeks Return of 82 Officers Transferred During TMC Rule

কলকাতা: পুলিশ শাসকদলের আজ্ঞাবহ। এই অভিযোগ প্রায়ই তোলেন অনেকে। কিন্তু, নিরপেক্ষ ভূমিকা পালন করলে পুলিশকর্মীদেরও যে অনেকসময় ‘শাস্তি’ পেতে হয়, পূর্বতন সরকারের আমলে তার অনেক নির্দশন রয়েছে। ১০ বছর আগে বিধানসভা নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করায় ‘শাস্তি’ পেয়েছিলেন কলকাতা পুলিশের ৮২ জন কর্মী। ১০ বছর পর তাঁদের ‘ঘর ওয়াপসি’ প্রক্রিয়া শুরু হল। কী হয়েছিল ১০ […]

Home

জুনে ইন্ডিয়া জোটের বৈঠকে বসবেন মমতা

রবিবার দুপুরে ফেসবুক লাইভ করে নিজেই সে কথা জানিয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই বৈঠকের বার্তা দিয়ে মমতা ফেসবুক লাইভে বলেন, ‘ইন্ডিয়া শিবির একসঙ্গে বসার চেষ্টা করছি জুনের প্রথম সপ্তাহে। আরও যে বিজেপি বিরোধী দলগুলি আছে তাদের সঙ্গেও কথা বলব। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে। বিজেপির মুখোশ খোলার জন্য যতদূর যাওয়ার ততদূর যাব।’ তবে ওই বৈঠক […]

Home

ডেপুটেশনে থাকা পুলিশকর্মীদের ফিরিয়ে আনতে চিঠি দিলেন সিপি

এই সময়: কর্মিসঙ্কটে কলকাতা পুলিশেও। এ বার তাই রাজ্য পুলিশে কলকাতা পুলিশের ডেপটেশনে থাকা কর্মীদের ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারকে চিঠি দিলেন কলকাতার সিপি অজয় নন্দ। গত এক–দেড় দশকে কলকাতা পুলিশে থাকা একাধিক পুলিশকর্মীকে রাজ্য পুলিশে বদলি (ডেপুটেশন) করা হয়েছিল। এ দিকে, বর্তমানে কলকাতা পুলিশে নিচুতলায় কর্মীদের ঘাটতি রয়েছে। চলতি বছরে ১ মে–র হিসেব অনুসারে, কলকাতা […]

Home

গোয়েন্দাদের সঙ্গে আগেও বাদানুবাদ, নিজেকে দাবি ‘আসল’ লাদেন বলেও, আমেরিকায় এনকাউন্টারে ডেড নাসির

তদন্তের স্বার্থেই হামলাকারী তরুণের নাম প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস। তবে হোয়াইট হাউস সূত্রের খবর, আততায়ীর নাম নাসির বেস্ট। বয়স ২১। নাসিরের সঙ্গে এর আগেও সিক্রেট সার্ভিস এজেন্টদের মুখোমুখি বাদানুবাদ হয়েছিল বলে জানানো হয়েছে। ২০২৫-এর জুনে হোয়াইট হাউসের একটি প্রবেশ পথ ব্লক করে রেখেছিল নাসির। তখন এজেন্টদের সে জানিয়েছিল যে সে ‘গড’। নিজেকে একাধিক বার ‘যিশুখ্রিস্ট’ […]

Home

ডাহা ফেল ‘ডায়মন্ড হারবার মডেল’, ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী

ফলতায় বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসাও রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। ৪ মে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন মহলে চর্চা চলছিল, ভবিষ্যতে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলই থাকবে, না তারা আরও পিছিয়ে যাবে এবং ক্রমশ অন্য কোনও দলের উত্থান হবে? এ দিন ফলতার ফল বলছে, সিপিএম উঠে এসেছে দু’নম্বরে, তিনে কংগ্রেস এবং […]

Home

CM adviser Subrata Gupta: রক্তপাতহীন নির্বাচনের মতো আরও একটা স্বপ্ন বুনছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বলছেন সুব্রত গুপ্ত?  | CM adviser Subrata Gupta Dreams Big for Bengal Badminton After Bloodless Poll Success

ব্যাডমিন্টন খেলায় মগ্ন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্তImage Credit: TV9 Bangla কলকাতা: বানতলা চর্মনগরীর পিছনে বেঙ্গল ব্যাডমিন্টন অ্য়াকাডেমি। অধিকাংশ বাঙালির কাছেই অচেনা। সেই অচেনা অ্যাকাডেমিতে বোনা হচ্ছে নতুন স্বপ্ন। যেখানে নিজেদের লক্ষ্যে অবিচল থেকে ঘাম ঝরাচ্ছে কচিকাঁচারা। আর সেই বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমি নিয়ে স্বপ্ন দেখছেন আরও একজন। রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। নিজের শত ব্যস্ততার মধ্যে […]

Home

অর্জুন সিংয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে লাইমলাইটে, মন্দারমণি থেকে গ্রেপ্তার যুব তৃণমূলের সেই দাপুটে নেতা

রাজ্য পালাবদলের পরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বীজপুর, ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া কেন্দ্রে বিপুল ভোটে জিতেছে বিজেপি। এর পরেই পুরোনো মামলার ফাইল খুলতে শুরু করে পুলিশ। বনির বিরুদ্ধে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগেও নতুন করে তদন্ত শুরু হয়। কিন্তু ফল প্রকাশের পর থেকেই বনি গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। তবে শেষ রক্ষা হয়নি। আগ্নেয়াস্ত্র মামলার […]

Home

India-US Deal: কাজ করছে না ট্রাম্পের জারিজুরি, নাছোড় ইরানও, আবার কি বাঁধবে যুদ্ধ? | Iran US Peace Deal Faces Fresh Uncertainty as Tehran Sets Tough Conditions on Frozen Assets

 তেহরান: আমেরিকা ও ইরানের শান্তি চুক্তির (Iran-US Peace deal)পথে বারবার জটিলতা। দুই দেশের মধ্যে সমঝোতায় যে আশার আলোটা জ্বলে উঠেছিল, তাও এবার ক্ষীণ হয়ে গেল। শান্তি চুক্তি নিয়ে ইরানের তরফে একটি মন্তব্য প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। তাঁর এই মন্তব্যে পরই প্রশ্ন উঠতে শুরু করেছে শেষপর্যন্ত কি ইরান ও আমেরিকার (Iran-US) মধ্যে আদৌ […]