ডাহা ফেল ‘ডায়মন্ড হারবার মডেল’, ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী - 24 Ghanta Bangla News
Home

ডাহা ফেল ‘ডায়মন্ড হারবার মডেল’, ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী

Spread the love

ফলতায় বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসাও রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। ৪ মে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন মহলে চর্চা চলছিল, ভবিষ্যতে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলই থাকবে, না তারা আরও পিছিয়ে যাবে এবং ক্রমশ অন্য কোনও দলের উত্থান হবে? এ দিন ফলতার ফল বলছে, সিপিএম উঠে এসেছে দু’নম্বরে, তিনে কংগ্রেস এবং চারে তৃণমূল। ফলতার এই ট্রেন্ড সামনে রেখে বাম-রাজনীতিকদের অনেকেরই বক্তব্য, বাংলায় দু’নম্বর রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে সিপিএম। যদিও তৃণমূল নেতৃত্বের যুক্তি, ফলতার প্রতিফলন গোটা বাংলায় ঘটবে না। কারণ, ভোটের দু’দিন আগে জোড়াফুল প্রার্থী জাহাঙ্গির নিজেই লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলে‍ন। তাই ফলতার লড়াইয়ে তৃণমূল কার্যত ছিলই না। সেই সুযোগে বিজেপি-বিরোধী ভোট সিপিএম এবং কংগ্রেসের দিকে গিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *