গোয়েন্দাদের সঙ্গে আগেও বাদানুবাদ, নিজেকে দাবি ‘আসল’ লাদেন বলেও, আমেরিকায় এনকাউন্টারে ডেড নাসির - 24 Ghanta Bangla News
Home

গোয়েন্দাদের সঙ্গে আগেও বাদানুবাদ, নিজেকে দাবি ‘আসল’ লাদেন বলেও, আমেরিকায় এনকাউন্টারে ডেড নাসির

Spread the love

তদন্তের স্বার্থেই হামলাকারী তরুণের নাম প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস। তবে হোয়াইট হাউস সূত্রের খবর, আততায়ীর নাম নাসির বেস্ট। বয়স ২১। নাসিরের সঙ্গে এর আগেও সিক্রেট সার্ভিস এজেন্টদের মুখোমুখি বাদানুবাদ হয়েছিল বলে জানানো হয়েছে। ২০২৫-এর জুনে হোয়াইট হাউসের একটি প্রবেশ পথ ব্লক করে রেখেছিল নাসির। তখন এজেন্টদের সে জানিয়েছিল যে সে ‘গড’। নিজেকে একাধিক বার ‘যিশুখ্রিস্ট’ বলেও দাবি করে সে। সেই সময়ে এজেন্টরা তাকে আটক করে ও কথাবার্তা বলার পরে নাসিরের মানসিক স্বাস্থ্যের মূল্যায়নের জন্য তাকে সাইকিয়াট্রিক ইনস্টিটিউট অফ ওয়াশিংটনে পাঠান। তার ঠিক পরেই, ২০২৫-এর জুলাইয়ে নাসির ফের হোয়াইট হাউসের ড্রাইভওয়েতে প্রবেশ করার চেষ্টা করে এজেন্টদের হাতে গ্রেপ্তার হয়। সেই সময় কোর্ট নাসিরকে নির্দেশ দেয়, সে যেন হোয়াইট হাউসের ধারেকাছেও আর না যায়। না, স্টে-অ্যাওয়ে অর্ডার দিয়েও অঘটন তবু ঠেকানো গেল না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *