অর্জুন সিংয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে লাইমলাইটে, মন্দারমণি থেকে গ্রেপ্তার যুব তৃণমূলের সেই দাপুটে নেতা
রাজ্য পালাবদলের পরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বীজপুর, ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া কেন্দ্রে বিপুল ভোটে জিতেছে বিজেপি। এর পরেই পুরোনো মামলার ফাইল খুলতে শুরু করে পুলিশ। বনির বিরুদ্ধে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগেও নতুন করে তদন্ত শুরু হয়। কিন্তু ফল প্রকাশের পর থেকেই বনি গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। তবে শেষ রক্ষা হয়নি। আগ্নেয়াস্ত্র মামলার সূত্রেই মন্দারমণি থেকে বনিকে পাকড়াও করে পুলিশ।