May 2026 - Page 139 of 619 - 24 Ghanta Bangla News
Home

বিপুল আর্থিক লেনদেন, পুরসভার নিয়োগ দুর্নীতিতে রমরমা ‘কাউন্সিলার কোটা’র, ‘মাস্টারমাইন্ড’ সুজিতই, দাবি ইডির

কিন্তু এই কাউন্সিলার কোটা ব্যাপারটা কী রকম? তদন্তে জানা গিয়েছে, কাউন্সিলার কোটা–তে প্রত্যেক কাউন্সিলার দু’জন ও চেয়ারম্যান পারিষদদের প্রত্যেকে পাঁচ জন প্রার্থীর নাম সুপারিশ করতেন। অর্থাৎ, বেআইনি কোটা, পুরসভার চাকরিতে অনিয়মের কোটা— যে কোটা–তে চাকরির ক্ষেত্রে বিপুল আর্থিক লেনদেন হয়েছিল বলে কেন্দ্রীয় তদন্তকারীরা জেনেছেন। ইডি–র দাবি, এ রকমই বেআইনি বা তথাকথিত কোটা–তে দক্ষিণ দমদম পুরসভার […]

Home

শরীরে একাধিক ক্ষতচিহ্ন, পরিযায়ীর দেহ বাড়ির দাওয়ায় ফেলে রেখে পালাল অ্যাম্বুল্যান্স

পরিবার জানিয়েছে, দিল্লির একটি প্লাস্টিকের কারখানায় কাজ করতেন উজ্জ্বল। রুকসানা বলেন, ‘আমার স্বামীর মৃতদেহ হঠাৎ করে বাড়ির সামনে কে বা কারা কফিনবন্দি অবস্থায় ফেলে পালিয়ে গেল, কিছুই জানতে পারলাম না। গত বুধবার থেকে ওঁর মোবাইল সুইচড অফ ছিল। তার আগে বলেছিল, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে টাকাপয়সা নিয়ে গোলমাল চলছে। আমাদের ধারণা, ওঁকে খুন করা হয়েছে।’ শহিদুল […]

Home

মুখ্যমন্ত্রীকে করা আবেদনপত্র জমা নিচ্ছেন বাবা শিশির, শান্তিকুঞ্জের সামনে জমছে ভিড়

সোমনাথ মাইতি, কাঁথি কারও হাতে ফুলের তোড়া, কারও হাতে শুধু পদ্ম। অনেকের হাতে আবার আবেদনপত্রও। ওঁরা খবর পেয়েছেন শনিবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাঁথির বাড়ি ‘শান্তিকুঞ্জে’ এসেছেন। খবর পাওয়া মাত্রই রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের রামনগরের বসন্তপুরের ত্রিদীপকুমার নন্দ এসেছিলেন কাজ ফিরে পাওয়ার আবেদনপত্র নিয়ে। বিশেষ ভাবে সক্ষম ত্রিদীপ। জলজীবন মিশন প্রকল্পে পাম্প অপারেটরের কাজ করতেন। […]

Home

সক্রিয় হতে হবে দিল্লির আমলাদের, নির্দেশ শুভেন্দুর

শপথ গ্রহণের পরে প্রথমবার দিল্লি সফরে এসে রাজধানীতে রেসিডেন্ট কমিশনার অফিসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু৷ সরকারি সূত্রের দাবি, এই বৈঠকেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের প্রতিনিধি হিসেবে দিল্লিতে যে সব আধিকারিক কাজ করছেন, তাঁরা সক্রিয় না হলে রাজ্যের দ্রুত উন্নয়ন করা সম্ভব হবে না। Source link

Home

চ্যাটজিপিটি ও ইউটিউবের সাহায্যে রকেট তৈরি, দিল্লিতে বিস্ফোরণের আগে কাশ্মীরের জঙ্গলে পরীক্ষাও! চাঞ্চল্যকর দাবি এনআইএ-র

এই সময়: কী ভাবে রকেট তৈরি করা যেতে পারে এবং তাতে কী ভাবে বিস্ফোরক বোঝাই করে বিস্ফোরণ ঘটানো যায়, তা শিখতে এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি এবং ইউটিউবের সাহায্য নিয়েছিল ‘ডক্টর্স মডিউল’। শুধু তা-ই নয়, কাশ্মীরের অনন্তনাগের কাজ়িগুন্দের জঙ্গলে ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি) এবং রকেট নিয়ে এক প্রস্ত এক্সপেরিমেন্টও করা হয়েছিল বলে জেনেছেন তদন্তকারীরা। জাতীয় তদন্তকারী সংস্থা […]

Home

১ জুন থেকে রাজ্যের সরকারি স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র মাস্ট, নির্দেশিকা স্বাস্থ্যভবনের

এই সময়: রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে কর্মরত সব স্তরের স্বাস্থ্যকর্মীর জন্য পৃথক পৃথক রঙের সরকারি পরিচয়পত্র চালুর পথে এগোল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যভবনের সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে, ১ জুন থেকে চিকিৎসক থেকে নার্স, প্যারা-মেডিক্যাল কর্মী, প্রশাসনিক কর্মী এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য পৃথক পরিচয়পত্র চালু করা হবে। ১৫ মে এসএসকেএমে মুখ্যমন্ত্রী শুভেন্দু […]

Home

মুখ্যমন্ত্রীর কনভয় নয়, আমেরিকার বিদেশ সচিবের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ, বিবৃতি কলকাতা পুলিশের

তবে ওই ভিডিয়োয় দেওয়া তথ্যকে বিভ্রান্তিকর বলে জানাল কলকাতা পুলিশ। শুধু তা–ই নয়, রবিবার তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ভিডিয়ো প্রসঙ্গে লালবাজার দাবি করেছে, শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ের জন্য ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হয়নি— ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হয়েছিল আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও–র কনভয় যাওয়ার কারণে, নিরাপত্তার স্বার্থে। তা ছাড়া, চিংড়িঘাটায় ইএম বাইপাসে কলকাতা মেট্রোর […]

Home

কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার | Minister Agnimitra Paul Warns Action Against Those Behind Illegal Buildings in Kolkata

১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। আর বিজেপি ক্ষমতায় এসেই কলকাতায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করছে। একাধিক বেআইনি নির্মাণকে বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, মহানগরে এত বেআইনি নির্মাণ হল কীভাবে? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কলকাতা পৌরনিগমকে নিশানা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর হুঁশিয়ারি, “যাঁদের প্রশ্রয়ে বেআইনি নির্মাণ […]

Home

ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন… | BJP Sweeps Falta by Over 1 Lakh Votes, TMC Loses Deposit in Abhishek Banerjee Stronghold

ফলতায় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে বিজেপি। পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬ ভোট। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মি পেয়েছেন ৪০ হাজার ৬৪৫ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৪টি ভোট। ভোটগ্রহণের ২ দিন আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা […]

Home

নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন? | CM Suvendu Adhikari thanks Nandigram voters and warns TMC during public meeting

নন্দীগ্রামের সঙ্গে তাঁর বহু বছরের সম্পর্ক। একুশের নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। ছাব্বিশের নির্বাচনেও নন্দীগ্রাম থেকে জেতেন। এবার ভবানীপুরেও জয়ের পর নন্দীগ্রাম আসনটি ছেড়েছেন। তবে এক মুহূর্তের জন্য ভোলেননি নিজের ‘ভদ্রাসন’-কে। নন্দীগ্রামের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে রবিবার সেখানে পৌঁছে গেলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে তাঁর স্পষ্ট বার্তা, তিনি নন্দীগ্রামের ছেলে হয়েই […]