নেতৃত্ব থেকে সরানো হচ্ছে সূর্যকুমার যাদবকে, ভারতের নতুন T20 অধিনায়ক কে? - 24 Ghanta Bangla News
Home

নেতৃত্ব থেকে সরানো হচ্ছে সূর্যকুমার যাদবকে, ভারতের নতুন T20 অধিনায়ক কে?

Spread the love

বিশেষ করে ২০২৫ সালে তিনি একটিও অর্ধশতরান করতে পারেননি। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর ব্যাটিং গড় ও স্ট্রাইক রেটও কমে যায়। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তিনি বড় রান করতে ব্যর্থ হন, যেখানে নকআউট ম্যাচে তাঁর স্কোর ছিল ১৮, ১১ এবং ০ রান। একটি রিপোর্টে বলা হয়েছে, সূর্যকুমার বলেছিলেন, ‘আমি চেষ্টা করছি, কিন্তু চোট ও চাপের কারণে পুরোপুরি ছন্দে ফিরতে পারছি না।’

শ্ৰেয়স আইয়ারকে নিয়ে নতুন পরিকল্পনা

বোর্ড এখন ভবিষ্যতের কথা ভেবে নতুন অধিনায়ক আনতে চাইছে। সেই পরিকল্পনায় শ্ৰেয়স আইয়ার এগিয়ে আছেন। তিনি বর্তমানে পাঞ্জাব কিংসের (PBKS) অধিনায়ক এবং ভারতের ODI দলের সহ-অধিনায়কও। T20 ক্রিকেটে সাম্প্রতিক সময়ে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্সও অনেক ভালো। ২০২৫ সালের পর থেকে তিনি প্রায় ৫০ গড়ে এবং ১৭০-এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন, যা তাঁকে নেতৃত্বের দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছে। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, শ্রেয়স নতুন অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন সিরিজ় থেকেই দায়িত্ব নিতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *