চন্দ্রনাথের গুলিবিদ্ধ চালক বুদ্ধদেব আশঙ্কাজনক
বৃহস্পতিবার সকাল থেকে অনেকেই তাঁদের বাড়িতে খোঁজ নিতে আসছিলেন। বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশীদের সঙ্গে কথা বলেই তাঁরা ফিরে যাচ্ছিলেন। বুদ্ধদেবের কাকা বিশ্বজিৎ বেরা বলেন, ‘গতকাল রাতে প্রথমে টিভিতে খবর দেখে জানতে পারি, আমার ভাইপো গুলিবিদ্ধ হয়েছে। কে বা কারা গুলি করল, কেন করল, সে বিষয়ে এখনও কিছুই জানি না। এখন ও হাসপাতালে ভর্তি রয়েছে।’