WBBSE West Bengal Madhyamik Result 2026 Topper: মাধ্যমিকে ফার্স্ট অভিরূপ ভদ্র, প্রথম দশে নেই কলকাতা – Bengali News | WBBSE Madhyamik Result Published: Check out the topper list here
মাধ্যমিকের ফলপ্রকাশImage Credit: Getty Images
প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ফল প্রকাশ হল মাধ্যমিকের। আজ সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিকে পাশের হার সামান্য বেড়েছে। গত বছর পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ। এবছর পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারে এগিয়ে কালিম্পং। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। ৯০-১০০ শতাংশ পেয়েছে ১.৪৬ শতাংশ। ৮০-৯০ শতাংশ পেয়েছে ২.৮৯ শতাংশ। ৭০-৮০ শতাংশ পেয়েছে ৯.৬৪ শতাংশ। প্রথম দশে রয়েছেন ১৩১ জন ছাত্রছাত্রী। ১৯ টি জেলা থেকে প্রথম দশে জায়গা পেয়েছেন ছাত্রছাত্রীরা। প্রথম হয়েছেন অভিরূপ ভদ্র। উত্তর দিনাজপুরের সারদা বিদ্যাপীঠের ছাত্র। ৯৯.৭১ শতাংশ নম্বর পেয়েছে সে।
বিস্তারিত আসছে…