‘সপ্তরথী’তে বাংলার উন্নয়নে নজর কেন্দ্রের - 24 Ghanta Bangla News
Home

‘সপ্তরথী’তে বাংলার উন্নয়নে নজর কেন্দ্রের

Spread the love

দিল্লির খবর, বাংলার সার্বিক বিকাশের স্বার্থে রাজ্যে নতুন সরকার কোন কোন উন্নয়নমুখী প্রকল্প কার্যকর করবে, তার রূপরেখা তৈরি করবে এরা৷ এখানে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, শিল্প-বাণিজ্য, নারী ও শিশু কল্যাণ ও গ্রামোন্নয়নে প্রাধান্য দেওয়া হবে৷ এই মর্মেই অগ্রাধিকার পেতে পারে আন্তর্জাতিক শিল্প সম্মেলন৷ যে ভাবে ‘ভাইব্র্যান্ট গুজরাট’–এর মাধ্যমে মোদী–শাহের রাজ্যে শিল্পের বিকাশ নিশ্চিত করেছে কেন্দ্র, সে ভাবেই বাংলায় হবে আন্তর্জাতিক শিল্প সম্মেলন। বৃহস্পতিবার প্রথম সারির এক বিজেপি নেতা বলেন, ‘এক সময়ে শিল্পের নিরিখে দেশে প্রথম স্থানে ছিল বাংলা। তিন–চার দশকে সেই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে৷ বাংলা শিল্পায়নে ক্রমশ পিছিয়ে পড়ছে, প্রভাব পড়েছে আর্থিক বিকাশে৷ সপ্তরথী-র মাধ্যমে বাংলার শিল্পায়ন নিশ্চিত করা হবে৷ ডাবল ইঞ্জিন সরকারের কার্যকালে বাংলায় বাস্তবিক শিল্পায়ন হবে৷’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *