প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল, কী ভাবে দেখবেন রেজাল্ট? - 24 Ghanta Bangla News
Home

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল, কী ভাবে দেখবেন রেজাল্ট?

Spread the love

কলকাতা:  বৃহস্পতিবার জীবনের প্রথম বড় পরীক্ষার ফল হাতে পেতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা …

কলকাতা:  বৃহস্পতিবার জীবনের প্রথম বড় পরীক্ষার ফল হাতে পেতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করছেন। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে ছাত্রছাত্রীরা পর্ষদের নির্ধারিত ওয়েবসাইটগুলিতে নিজেদের নম্বর দেখতে পারবেন।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি শুরু হয়ে মাধ্যমিক পরীক্ষা চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ ৭১ হাজার, যারা ২ হাজার ৬৮২টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। পর্ষদের তথ্য অনুযায়ী, ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি এবং ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ছাড়িয়েছে।

কীভাবে দেখবেন রেজাল্ট?

পরীক্ষার্থীরা বাড়িতে বসেই নিচের ধাপগুলি অনুসরণ করে ফলাফল জানতে পারবেন-

  • প্রথমে www.wbbsedata.com অথবা www.wbbse.wb.gov.in ওয়েবসাইটে লগ-ইন করতে হবে।
  • হোমপেজে থাকা ‘Result’ লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর পরীক্ষার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ দিলেই স্ক্রিনে ভেসে উঠবে কাঙ্ক্ষিত ফলাফল।

মার্কশিট কবে মিলবে?

পর্ষদ জানিয়েছে, সকাল ১০টা ৩০ মিনিট থেকে সংশ্লিষ্ট ক্যাম্প অফিসগুলি থেকে স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা হবে। স্কুলগুলি সেই মার্কশিট গ্রহণ করে নিজেদের প্রক্রিয়া সম্পন্ন করার পর ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবে। সাধারণত দুপুর নাগাদ স্কুল থেকে সরাসরি মার্কশিট সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা।

আরও পড়ুন- তৃণমূল ছাড়লেন প্রাক্তন প্রশাসক বোর্ড চেয়ারম্যান ডা. সুজয় চক্রবর্তী

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *