অক্টোবরেই পালাবদল, টাকার সাগরে নৌকা চালাবে, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে শুভ সময় শুরু হবে ৫ রাশির - 24 Ghanta Bangla News
Home

অক্টোবরেই পালাবদল, টাকার সাগরে নৌকা চালাবে, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে শুভ সময় শুরু হবে ৫ রাশির

Spread the love

অক্টোবর মাসেই বদলে যেতে পারে ভাগ্যের চাকা? অন্তত বাবা ভাঙ্গার ভাইরাল হওয়া এক ভবিষ্যদ্বাণী কিন্তু তাই বলছে। ওই ভবিষ্যদ্বাণী অনুসারে, অক্টোবর মাসে পাঁচ রাশির জাতকদের জীবনে আসতে পারে আর্থিক উন্নতি, কর্মজীবনে সাফল্য এবং নতুন সুযোগ। কারও পদোন্নতি, কারও বেতন বৃদ্ধি, আবার কারও পুরোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। কী বলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?

মেষ রাশি

মেষ রাশির প্রতীক
মেষ রাশি

অক্টোবর মাসে আত্মবিশ্বাস ও উদ্যম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে হঠাৎ পদোন্নতি কিংবা নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসতে পারে। শেয়ার বাজার বা সম্পত্তির মতো পুরোনো বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে বিপদ হতে পারে। এই মাসের জন্য লাল রং শুভ।

বৃষ রাশি

বৃষ রাশির প্রতীক
বৃষ রাশি

দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার সময় হয়েছে, এই অক্টোবরেই ঘুরবে বৃষ রাশির জাতকদের ভাগ্যের চাকা। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে, আবার কারও ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি থেকে বিরাট আর্থিক লাভের যোগ রয়েছে। রিয়েল এস্টেটে বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-শান্তি থাকলেও বাড়তি খরচ নিয়ন্ত্রণে রাখাটাও জরুরি। এই মাসে বৃষ রাশির জাতকদের জন্য সবুজ রং শুভ। গুরুত্বপূর্ণ কাজে গেলে পরনে এই রঙের পোশাক থাকলে লাভ হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশির প্রতীক
মিথুন রাশি

কমিউনিকেশন, নেটওয়ার্কিং এবং নতুন পার্টনারের কারণে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। ডিজিটাল ব্যবসা, অনলাইন ট্রেডিং কিংবা সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের আর্থিক লাভের শক্তিশালী যোগ রয়েছে। কাজের সূত্রে ভ্রমণও ফলপ্রসূ হতে পারে। তবে মানসিক চাপ এড়িয়ে চলা জরুরি। প্রেমের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। এই মাসের জন্য হলুদ রং শুভ হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশির প্রতীক
সিংহ রাশি

কর্মক্ষেত্রে সম্মান, উচ্চপদ বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে, যার ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আত্মবিশ্বাস বাড়লেও অহঙ্কার এড়িয়ে চলা জরুরি।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির প্রতীক
কুম্ভ রাশি

প্রযুক্তি, আইটি, AI বা সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত কুম্ভ রাশির জাতকদের জন্যও নতুন সুযোগ তৈরি হতে পারে। পুরোনো পরিকল্পনা বা আইডিয়া থেকেই অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলতে পারে। সমাজে সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে নিজের স্বাস্থ্য ও পর্যাপ্ত ঘুমের বিষয়ে আপস করবেন না। এই মাসের জন্য নীল রংটি শুভ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *