রাজ্য বিজেপিতে ব্যাপক রদবদল! বাদ পড়লেন শর্বরী মুখোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল ও তাপস রায়রা - 24 Ghanta Bangla News
Home

রাজ্য বিজেপিতে ব্যাপক রদবদল! বাদ পড়লেন শর্বরী মুখোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল ও তাপস রায়রা

Spread the love

কলকাতা: রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় এক ব্যাপক রদবদল ঘটানো হলো। একাধিক পরিচিত মুখ ও হেভিওয়েট নেতা-মন্ত্রীকে রাজ্য কমিটির নানা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। “এক…

কলকাতা: রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় এক ব্যাপক রদবদল ঘটানো হলো। একাধিক পরিচিত মুখ ও হেভিওয়েট নেতা-মন্ত্রীকে রাজ্য কমিটির নানা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। “এক ব্যক্তি, এক পদ” নীতি কার্যকর করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এর জেরে রাজ্য কমিটিতে বেশ কিছু নতুন মুখকে নিয়ে আসা হয়েছে।

যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মহিলা মোর্চার প্রধান ফাল্গুনী পাত্রের জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অঞ্জনা বসুকে।

এছাড়া হেভিওয়েট নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং তাপস রায়কেও রাজ্য কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সূত্রের খবর, বর্তমানে যাঁরা মন্ত্রী পদে রয়েছেন, তাঁদের সাধারণত সাংগঠনিক দায়িত্বে রাখা হচ্ছে না।

যুব মোর্চার সভাপতির পদ থেকে ডা. ইন্দ্রনীল খাঁ-কে সরিয়ে দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আমতার বিধায়ক অমিত সামন্তকে।

Advertisements


   


   

বিভিন্ন মোর্চার নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধানরা

যুব মোর্চা: অমিত সামন্ত

মহিলা মোর্চা: অঞ্জনা বসু

ওবিসি মোর্চা: ধনঞ্জয় ঘোষ

এসসি মোর্চা: বিশ্বজিৎ বিশ্বাস

এছাড়াও দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে দলের অন্দরে একাধিক রদবদলের পাশাপাশি রাজ্যের মোট সাতটি জেলার জেলা সভাপতিকেও পরিবর্তন করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। আসন্ন রাজনৈতিক লড়াইয়ের কথা মাথায় রেখেই এই বড় সাংগঠনিক রদবদল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

কৃষকদের বড় স্বস্তি! বিদ্যুৎ বিলে ছাড় ও সহায়ক মূল্য বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

হিমঘরে বিপুল আলু পচার উপক্রম! চাষিদের দুশ্চিন্তা দূর করতে বিশেষ প্যাকেজের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *