March 2026 - Page 57 of 203 - 24 Ghanta Bangla News
Home

‘জ্যাজ সিটি’-র জন্য রান্না শিখতে পেরেছেন? কী বললেন শ্রেয়া

বাংলাদেশের ভাষা আন্দোলন ও একটি নতুন দেশের জন্ম। এই প্রেক্ষাপটে লেখা একটি ঐতিহাসিক থ্রিলার ড্রামা ‘জ্যাজ সিটি’।পরিচালনায় সৌমিক সেন। সোনি লিভ প্ল্যাটফর্মে ১৯ মার্চ থেকে দেখা যাচ্ছে এই সিরিজ। বাংলাদেশের জাতীয়তাবাদের সঙ্গে কলকাতার পার্ক স্ট্রিটের ‘জ্যাজ সিটি’র সম্পর্ক ঘিরে রহস্য রোমাঞ্চ প্রতিটি এপিসোডে দর্শকদের আটকে রেখেছে। এই সিরিজের প্রধান চরিত্র হল রহস্যে ঘেরা গল্প। যেখানে […]

Home

WITT Summit 2026 : বিশ্বজুড়ে যুদ্ধ আবহেও উজ্জ্বল ভারত, জানালেন রামু রাও জুপ্পলি

নয়া দিল্লি : টিভি৯ নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিট ২০২৬ শুরু হয়েছে সোমবার। সামিটের শুরুর দিনই ভারতের অর্থনীতি ও ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন মাই হোম গ্রুপের এগজ়িকিউটিভ ভাইস চেয়ারম্যান রামু রাও জুপ্পলি। তিনি বলেন, “বিশ্ব এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নানা সংকটের কারণে গোটা বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ভারতও এর বাইরে নয়। […]

Home

BJP Worker’s Death: রায়দিঘিতে বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, বিজেপির কাঠগড়ায় তৃণমূল

রায়দিঘি: ভোটের দামামা বাজতেই বঙ্গে ঝরছে রক্ত। বিজেপি কর্মী খুনে ব্যাপক উত্তেজনা রায়দিঘিতে। ২১৬ নম্বর বুথের বিজেপির সহ-সভাপতি ছিলেন কিশোর মাঝি নামে ৩৯ বছরের ওই বিজেপি কর্মী। রায়দিঘি বিধানসভার দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের মেনা এলাকার ঘটনা। সোমবার গভীররাতে বাড়ির পাশেই পুকুরের পাড় থেকে কিশোরকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত নিয়ে যাওয়া হয় রায়দিঘি […]

Home

West Bengal Election 2026 Live: আন্তঃরাজ্য সীমানা বড় বৈঠকে কমিশন, জ্ঞানেশ কুমারের পাশাপাশি থাকছেন সিইও-মুখ্যসচিব-ডিজি

Live Assembly Election 2026 News Updates in Bengali: আজ আন্তঃরাজ্য সীমানা নিয়ে আলোচনায় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বেই হবে ভার্চুয়াল বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন, সিইও, মুখ্যসচিব, ডিজি, এডিজি আইন-শৃঙ্খলা, স্টেট পুলিশ নোডাল অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। ভোটের আগে বর্ডার সীল থেকে নাকা চেকিং কিভাবে হবে তা নিয়েই এই বৈঠক।

Home

Colombia Plane Crash : মর্মান্তিক! ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৫৮ সেনা জওয়ানের

বোগোটা : ফের বিমান দুর্ঘটনা। এবার কলোম্বিয়ায় ১২৫ জনকে নিয়ে ভেঙে পড়ল একটি সামরিক বিমান। জানা গিয়েছে, ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। মুহূর্তেই মধ্যেই আগুন ধরে যায়। ওই বিমানে প্রায় ১২৫ জন ছিলেন। তাঁদের মধ্যে ১১০ সেনা জওয়ান ছিলেন বলে খবর। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬৬ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। […]

Home

WB Assembly Election 2026 : আরাবুলের মিছিলে ‘হামলা’, প্রথম দিন প্রচারে বেরিয়েই বিক্ষোভের মুখে আইএসএফ প্রার্থী

ক্যানিং : প্রচারে বেরিয়েই বাধার মুখে আরাবুল ইসলাম। তাঁর উপর হামলার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফ কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় চন্দনেশ্বর বাজারে। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ করে প্রতিবাদ করেন আইএসএফ কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ। জল্পনা মতোই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে […]

Home

Donald Trump : ৪৮ ঘণ্টা থেকে ডেডলাইন বাড়িয়ে ৫ দিন, ইরানকে কি ভয় পাচ্ছেন ট্রাম্প?

ওয়াশিংটন : ইরানের উপর হামলা করবে না আমেরিকা। জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি অবশেষে যুদ্ধের সমাপ্তি? না, সেরকমটা একেবারেই ঘটছে না। সংঘাত জারি থাকবে। তবে, ইরানের উপর হামলার ঝাঁঝ কমাবে আমেরিকা। সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। ট্রাম্পের দাবি ইরানের সঙ্গে আমেরিকার খুব ভাল আলোচনা হয়েছে। যদিও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকার সঙ্গে তাদের কোনও […]

Home

WB Assembly Election 2026 : ফের রদবদল! এবার ৭৩ রিটার্নিং অফিসারকে বদলি কমিশনের, তালিকায় মমতার কেন্দ্র ভবানীপুরও

কলকাতা : বাংলায় ভোট ঘোষণার পর থেকে প্রশাসনিক স্তরে রদবদল করে চলেছে নির্বাচন কমিশন। আমলা স্তর থেকে পুলিশ…বাদ যায়নি কেউই। এবার রিটার্নিং অফিসারদের সরিয়ে দিল কমিশন। মোট ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাব মেনেই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো বদলির চিঠিতে সেরকমই উল্লেখ করা হয়েছে। বদলি হওয়া […]

Home

SIR Supplimentary List: মধ্যরাতে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বের করল কমিশন, কোথায় দেখবেন নাম?

কলকাতা: অবশেষে প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা বেরিয়েছিল। তবে ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীন তালিকায়। কত নাম বাদ পড়বে, তা নিয়ে কম জল্পনা হয়নি। চলেছে মামলা মোকদ্দমা। অবশেষে সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরল সোমবার। রাত প্রায় পৌনে বারোটা নাগাদ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে কমিশন বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজ আগরওয়াল। […]

Home

RG Kar victim’s family join BJP: বিজেপির সদস্য পদ নিয়েছেন তিলোত্তমার মা-বাবা, তবে প্রার্থী হতে আদৌ পারবেন?

পানিহাটি:  বিজেপি-তে যোগদান করলেন তিলোত্তমার বাবা-মা। ইতিমধ্যেই বিজেপির সদস্য পদ গ্রহণ করেছেন তাঁরা, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পানিহাটিতে বিজেপির প্রার্থী হতে চেয়েছেন তিলোত্তমার মা। তবে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব জানালেন শুভেন্দু। নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু বলেন, “বোন তিলোত্তমার মা ও বাবা বিজেপির সদস্য পদ নিয়েছেন। […]