SIR Supplimentary List: মধ্যরাতে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বের করল কমিশন, কোথায় দেখবেন নাম? - 24 Ghanta Bangla News
Home

SIR Supplimentary List: মধ্যরাতে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বের করল কমিশন, কোথায় দেখবেন নাম?

Spread the love

SIR Supplimentary List: মধ্যরাতে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বের করল কমিশন, কোথায় দেখবেন নাম?

কলকাতা: অবশেষে প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা বেরিয়েছিল। তবে ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীন তালিকায়। কত নাম বাদ পড়বে, তা নিয়ে কম জল্পনা হয়নি। চলেছে মামলা মোকদ্দমা। অবশেষে সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরল সোমবার। রাত প্রায় পৌনে বারোটা নাগাদ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে কমিশন বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজ আগরওয়াল। তাঁর বক্তব্য, ইসিআই-এর ওয়েব সাইটে আপলোড হয়েছে। ECI অ্যাপে দেখা যাবে নাম।

সুপ্রিম কোর্টের নির্দেশে, ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার ওই নামগুলি খতিয়ে দেখছেন। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এদিন রাত ৯টায় প্রকাশ হবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সেই মতোই এই লিস্ট প্রকাশিত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *