RG Kar victim’s family join BJP: বিজেপির সদস্য পদ নিয়েছেন তিলোত্তমার মা-বাবা, তবে প্রার্থী হতে আদৌ পারবেন? - 24 Ghanta Bangla News
Home

RG Kar victim’s family join BJP: বিজেপির সদস্য পদ নিয়েছেন তিলোত্তমার মা-বাবা, তবে প্রার্থী হতে আদৌ পারবেন?

Spread the love

RG Kar victim’s family join BJP: বিজেপির সদস্য পদ নিয়েছেন তিলোত্তমার মা-বাবা, তবে প্রার্থী হতে আদৌ পারবেন?

পানিহাটি:  বিজেপি-তে যোগদান করলেন তিলোত্তমার বাবা-মা। ইতিমধ্যেই বিজেপির সদস্য পদ গ্রহণ করেছেন তাঁরা, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পানিহাটিতে বিজেপির প্রার্থী হতে চেয়েছেন তিলোত্তমার মা। তবে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব জানালেন শুভেন্দু।

নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু বলেন, “বোন তিলোত্তমার মা ও বাবা বিজেপির সদস্য পদ নিয়েছেন। এবারে প্রার্থী করবেন কি না সেটা কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত অনুমোদন দেবেন। আমাদের যে বক্তব্য রেখেছি, আমাদের মতামত জানিয়েছি দলকে।” শুভেন্দুর বক্তব্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে প্রার্থী হতে পারবে কি পারবে না। তিনি বলেন, “প্রার্থী নির্বাচনের ব্যাপারটা আমাদের এখনও ৩৮টা আসনের ঘোষণা হয়নি। বিজেপির পরম প্রাপ্তি তিলোত্তমার মা-বাবা বিজেপির সদস্যপদ অনলাইনে নিয়েছেন দুদিন আগে।”

বিজেপিতে যোগ দেবেন বলে আগেই টিভি ৯ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন তিলোত্তমার মা-বাবা। বিজেপিতে যোগ দেবেন বলে আগেই টিভি ৯ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন তিলোত্তমার মা-বাবা। তিনি বলেছিলেন, “যাঁরা বিরোধী দলটা করছেন, যাঁদের শিরদাঁড়া আছে, তাঁরা বিজেপি পার্টির। ক্ষমতায় আসতে পারে। তৃণমূল সরকারকে উৎখাত করার ক্ষমতা রয়েছে বিজেপির। বাংলার নারী সুরক্ষার জায়গাটা আরও নিশ্চিত করতে পারব।” একই সঙ্গে বামেদেরও আক্রমণ করে তিলোত্তমার মায়ের বক্তব্য, “আমার মেয়েকে কেউ ভোটে ব্যবহার করুক, সেটা আমি চাই না। তাই বিজেপিতে যোগ দিতে চাই।” এরপর আজ শুভেন্দু জানালেন তিলোত্তমার মা-বাবার সদস্য পদের বিষটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *