West Bengal Election 2026 Live: আন্তঃরাজ্য সীমানা বড় বৈঠকে কমিশন, জ্ঞানেশ কুমারের পাশাপাশি থাকছেন সিইও-মুখ্যসচিব-ডিজি

Live Assembly Election 2026 News Updates in Bengali: আজ আন্তঃরাজ্য সীমানা নিয়ে আলোচনায় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বেই হবে ভার্চুয়াল বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন, সিইও, মুখ্যসচিব, ডিজি, এডিজি আইন-শৃঙ্খলা, স্টেট পুলিশ নোডাল অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। ভোটের আগে বর্ডার সীল থেকে নাকা চেকিং কিভাবে হবে তা নিয়েই এই বৈঠক।