তৃণমূল কংগ্রেসের পক্ষে কনটেন্ট তৈরি করলেন সোনামণি, রাজনীতিতে আসবেন? - 24 Ghanta Bangla News
Home

তৃণমূল কংগ্রেসের পক্ষে কনটেন্ট তৈরি করলেন সোনামণি, রাজনীতিতে আসবেন?

Spread the love

তৃণমূল কংগ্রেসের পক্ষে কনটেন্ট তৈরি করলেন সোনামণি, রাজনীতিতে আসবেন?

সামনেই বিধানসভা নির্বাচন। বাংলা ছবি বা গানের দুনিয়া থেকে কে-কে প্রার্থী হতে পারেন, তা নিয়ে টলিপাড়ায় চর্চা তুঙ্গে। সম্প্রতি সুদীপ্তা বক্সীকে শাসক দলের পক্ষে সরাসরি কথা বলতে দেখা গিয়েছে একটি কনটেন্টে। তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন কিনা, সেই প্রশ্ন ঘুরছে।

এরই মধ্যে অভিনেত্রী সোনামণি সাহাকে শাসক দলের সমর্থনে একটা কনটেন্টে দেখা যাবে বলে খবর। শুটিং হয়ে গিয়েছে। সোনামণি মালদহ-র মেয়ে। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ। তাঁকে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল। শেষ হয়ে গিয়েছে এই ধারাবাহিক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে এর আগে কিছু অনুষ্ঠানে যেতে দেখা গিয়েছে সোনামণিকে। এবার যখন শাসক দলের পক্ষে কনটেন্টে অংশ নিচ্ছেন, তা হলে কি সক্রিয় রাজনীতিতে আসবেন? সোনামণি বললেন, ”দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) খুবই ভালোবেসে, সম্মান দিয়ে ডাকেন। সেই কারণে তাঁর আমন্ত্রণে পৌঁছে যাই। কিন্তু রাজনীতির ক্ষেত্রে যাবতীয় বিষয় সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। তাই এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে আসার পরিকল্পনা নেই।” মালদহ থেকে যদি নির্বাচনের টিকিট পান, তখন কি ভেবে দেখবেন? অভিনেত্রী জানালেন, সেরকম কিছু ঘটলে, তখন ভেবে দেখতে পারেন।

কয়েক জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে শাসক দলের পক্ষে কনটেন্ট তৈরি করতে দেখা গিয়েছে। পাশাপাশি কিছু অভিনেতা-অভিনেত্রী শাসক দলের কথা জনতার দরবারে পৌঁছে দিচ্ছেন। শেষ পর্যন্ত কোন-কোন অভিনেতা-অভিনেত্রীকে নির্বাচনে লড়তে দেখা যাবে, সেই দিকে নজর থাকবে। বাংলা ধারাবাহিকের তিন মুখ নির্বাচনে লড়বেন কিনা, তা নিয়ে এই মুহূর্তে টলিপাড়ায় জল্পনা তুঙ্গে। শেষ পর্যন্ত কী হয়, দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *