BJP-TMC: শমীককে কটূক্তির অভিযোগ, তৃণমূল-বিজেপির ঝামেলায় নামতে হল বাহিনীকে - 24 Ghanta Bangla News
Home

BJP-TMC: শমীককে কটূক্তির অভিযোগ, তৃণমূল-বিজেপির ঝামেলায় নামতে হল বাহিনীকে

Spread the love

BJP-TMC: শমীককে কটূক্তির অভিযোগ, তৃণমূল-বিজেপির ঝামেলায় নামতে হল বাহিনীকে

বারাসত: লোকে-লোকে ছয়লাপ। তপ্ত বারাসত। মুখোমুখি তৃণমূল ও বিজেপি। ভোটের আগেই চরম উত্তেজনা সেখানে। বাইক ভাঙচুরের পাশাপাশি চলল হাতাহাতিও। দুই দলই এই ঘটনায় একে অপরের দিকে দায় ঠেলেছে। জানা যাচ্ছে,বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে বারাসতের হেলাবটতলা মোড়ে তুমুল উত্তেজনা। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি-ধাক্কাধাক্কি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তৃতার সময় কটূক্তির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তৃণমূল অটো ইউনিয়ন অফিসে পাল্টা চড়াও হওয়ার অভিযোগ বিজেপি সমর্থকদের মধ্যে।

জানা যাচ্ছে, বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়েছে। দুই দল একে অপরকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কোনও রকমে নিয়ন্ত্রণে আসে। উত্তেজনা কমাতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। বিজেপির বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বেশ খানিকক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

এক বিজেপি কর্মী বলেন, “ভারতীয় জনতা পার্টিকে উদ্দেশ্য করে তৃণমূলের লোকজন দুর্ভাগ্যজনক স্লোগান দিচ্ছিল। প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ বিদ্রুপ করছিল। এরা তৃণমূলের হার্মাদ। যে সকল বিজেপি কর্মী ছিল তাঁদের দু’একজনকে ধাক্কাধাক্কি করেছে। আমরা বাধা দিই। জিজ্ঞাসা করি কেন এই সময় ঝামেলা করছে ওরা।” তৃণমূলের অপর কর্মী বলেন, “ওরা সব ভাঙচুর করেছে। আসলে বিজেপি মানেই সন্ত্রাস। বিজেপি মানেই যে অশান্তি তা বারাসতে ফের প্রমাণিত হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *