March 10, 2026 - 24 Ghanta Bangla News
Home

Reliance Industries Limited: তেলের সমস্যা তৈরি হতেই দেশের পাশে দাঁড়াল রিলায়েন্স, বড় পদক্ষেপ করল সংস্থা

নয়া দিল্লি: সবার আগে দেশ। সবার আগে দেশের মানুষ। সেই বার্তাই এবার দিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। বিশ্ববাজারে যখন জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে, সেই সময় দেশের সাধারণ মানুষের জন্য বড় উদ্যোগ নিল তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, সরকারের নির্দেশিকা মেনে গুজরাটের জামনগর রিফাইনারি থেকে এলপিজি উৎপাদন বাড়ানো হচ্ছে। গুজরাটের জামনগরে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিশ্বের বৃহত্তম তৈল […]

Home

Mamata banerjee: ভোটের দিন ঘোষণা কবে? একটা ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা

কলকাতা: ছাব্বিশের নির্বাচন কবে হবে, কবে ভোটের ফলাফল ঘোষণা হবে এই সব কিছু নিয়েই আপাতত চর্চার অন্ত নেই। জল্পনা-কল্পনা সব কিছুই চলছে। প্রত্যেকেই নিজের নিজের মতো করে মন্তব্য করছেন। এবার ভোট ঘোষণা নিয়ে একটা ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ধরনা প্রত্যাহার করেন মুখ্যমন্ত্রী। তারপর তীব্র আক্রমণ শানাতে থাকেন নির্বাচন কমিশনকে। শুধু […]

Home

India-Bangladesh: দুঃসময়ে বাংলাদেশের পাশে ভারত, ৫০০০ টন তেল দিচ্ছে ঢাকাকে

নয়া দিল্লি: যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি চলছে মধ্য প্রাচ্যে। গোটা বিশ্বেই প্রায় জ্বালানি সঙ্কটের এক প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকী, ভারতেও গ্যাসের সমস্যা উত্তরোত্তর বাড়ছে। তবে এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের হাত ছাড়ল ভারত। দুঃসময়ে সে দেশে পাঁচ হাজার টন ডিজ়েল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জ্বালানি সরবরাহ করা হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন-এর মাধ্যমে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর […]

Home

Tamluk: বাড়ি করার পরই শুরু জ্বালাতন, ডাক্তারের মেয়েকে ধর্ষণের হুমকি, কাঠগড়ায় ক্লাবের সদস্যরা

তমলুক: তমলুকে জমি নিয়ে বিবাদ। চিকিৎসকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। স্ত্রী ও মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মারার হুমকি। অভিযোগ অস্বীকার ক্লাব কর্তৃপক্ষের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি চিকিৎসক সহ অন্য জমি শরিকদের। তমলুকের এক চিকিৎসকের সঙ্গে জমি নিয়ে স্থানীয় একটি ক্লাবের বিবাদ হয়। অভিযোগকারী চিকিৎসকের দাবু, তিনি ২০০৭ সাল থেকে তমলুকের ধারিন্দা এলাকার ২০ নম্বর ওয়ার্ডে বাড়ি […]

Home

Gas Booking: শত চেষ্টাতেও গ্যাস বুকিং হচ্ছে না? এই নিয়মটা তাহলে জানেন না

কলকাতা: গ্যাসের তীব্র সঙ্কট। কড়া কেন্দ্র। গ্যাস বুকিংয়ের সময়সীমা আরও বেড়েছে। ২১ দিন নয়, সময় বেড়ে হয়েছে ২৫ দিন। ২৫ দিনের আগে নতুন সিলিন্ডার আপনি পাচ্ছেন না। অন্যদিকে রিফাইনারিগুলিকে উৎপাদন বৃদ্ধির পরামর্শ কেন্দ্রের। এদিকে কিছুদিন আগেই একধাক্কায় বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি রান্নার গ্যাসের দামও অনেকটাই বেড়ে গিয়েছে। ঘাম ঝরছে মধ্যবিত্তের হেঁসেলে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে সঙ্কটকালে […]

Home

Gas Crisis: যুদ্ধ পরিস্থিতির জেরে ধুঁকছে কলকাতার রেস্তোরাঁ শিল্প

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট। ধাক্কা খাচ্ছে তেল ও গ্যাসের সরবরাহ। ভারতের বিভিন্ন শহরে বাণিজ্যিক গ্যাসের জোগানে টান। ছাপ পড়ছে হোটেল এবং রেস্তোরাঁগুলিতে। কলকাতার অফিস পাড়ায় বন্ধের মুখে একাধিক হোটেল। ব্যবসায়ীরা বলছেন, কালোবাজারি শুরু হয়েছে। তাতেই অবস্থা আরও খারাপ হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে অবস্থার বদল না হলে হোটেল-রেস্তোরাঁয় তালা ঝোলানো ছাড়া আর কোনও […]

Home

Haryana Chief Minister: ইংরেজ আমলের সঙ্গে তৃণমূল জমানার তুলনা হরিয়ানার মুখ্যমন্ত্রীর

বাংলায় আসছেন পদ্ম ব্রিগেডের একের পর এক শক্তিশালী মুখ। এবার ইংরেজ আমলের সঙ্গে তৃণমূল জমানার তুলনা হরিয়ানার মুখ্যমন্ত্রীর। ইংরেজ আমলের মতোই বাংলায় চলছে অত্যাচার। মমতার বাংলায় গণতন্ত্র, সংবিধান নেই। বাংলায় পরিবর্তন হবেই। এ ভাষাতেই চ্যালেঞ্জ হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির। রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগেও তোপ দেগেছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, “এখানে গণতন্ত্র, সংবিধানকে যেভাবে অপমান করা […]

Home

Lok Sabha Speaker: লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের

লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের। পক্ষপাতিত্বের অভিযোগ। সরগমরম লোকসভা। চলল শাসক-বিরোধী তীব্র বাদানুবাদ। ১১ বছর লোকসভায় ডেপুটি স্পিকার নেই, অভিযোগ কংগ্রেসের। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি বিজেপির। এদিকে শুরু থেকেই এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিল কংগ্রেস। আগেই শুরু হয়ে গিয়েছিল অনাস্থা আনার প্রক্রিয়া। যদিও শুরুতে ওম বিড়লার বিরুদ্ধে অনস্থা আনার তোড়জোড়ের মধ্যেই ইন্ডিয়া […]

Home

CM Mamata Banerjee: ‘আপনি আবার বাংলায় আসুন’, ধরনা তুলেই সোজা বোসের দরবারে মমতা

কলকাতা: ১০১ ঘণ্টা পর তুলে নিয়েছেন ধরনা। ধরনা প্রত্যাহারের পরেই প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্য় সরকারের অতিথিশালার সৌজন্যে রয়েছেন বোস। এদিন সন্ধ্যায় ধর্মতলা থেকে সোজা সেখানে চলে যান মমতা। মুখোমুখি হন সাংবাদিকদেরও। ফের সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। সাক্ষাৎ শেষে মমতা বলেন, “যেহেতু উনি কালকে চলে যাচ্ছেন তাই […]

Home

Newtown: হাতে পেট্রোলের বোতল, ‘ধূমপান নিষিদ্ধ’ জায়গায় সিগারেট ধরালেন যুবক, তারপরই শিউরে উঠলেন সবাই

নিউটাউন: হাতে পেট্রোলের বোতল। সেই বোতল হাতে নিয়ে খাবার খেতে ঢুকে পড়লেন হোটেলে। দেওয়ালে লেখা ‘ধূমপান নিষিদ্ধ’। সেখানে বসেই পেট্রোলের বোতল হাতে নিয়ে সিগারেট ধরালেন যুবক। তারপরই আচমকা পেট্রোলে আগুন লেগে গেল। যুবকের গায়েও আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে হোটেলের পাশের খালে ঝাঁপ দিলেন ওই যুবক। ঘটনায় অগ্নিদগ্ধ হলেন আরও এক যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে […]