Lok Sabha Speaker: লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের
লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের। পক্ষপাতিত্বের অভিযোগ। সরগমরম লোকসভা। চলল শাসক-বিরোধী তীব্র বাদানুবাদ। ১১ বছর লোকসভায় ডেপুটি স্পিকার নেই, অভিযোগ কংগ্রেসের। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি বিজেপির। এদিকে শুরু থেকেই এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিল কংগ্রেস। আগেই শুরু হয়ে গিয়েছিল অনাস্থা আনার প্রক্রিয়া। যদিও শুরুতে ওম বিড়লার বিরুদ্ধে অনস্থা আনার তোড়জোড়ের মধ্যেই ইন্ডিয়া ব্লকে ফাটল ক্রমেই চওড়া হচ্ছিল। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দ্বিমত নিয়েও চর্চা বাড়ে। তৃণমূল চাইছিল অন্তত ২০০ সাংসদের সাক্ষর করা চিঠি দেওয়া হোক স্পিকারকে। যদিও পরবর্তীতে সামগ্রিক অবস্থানের বদল হয়।