বাড়িতে বউ হয়ে আসতেই ঐশ্বর্যর উপর এই-এই নিয়ম চাপিয়েছিলেন শাশুড়ি জয়া – Bengali News | This is what jaya bachchan said to aishwarya rai bachchan as soon as she got married to bachchan family
বচ্চন পরিবারে পা দিতেই নতুন বউ ঐশ্বর্যর উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছিলেন তাঁর শাশুড়িমা অভিনেত্রী জয়া বচ্চন। শুনে শঙ্কিত হয়ে যাওয়ারই কথা। কিন্তু প্রত্যেক পরিবারের কিছু নিয়ম তো থাকে, যা নতুন সদস্যকে মানিয়ে নিতে বাধ্য করা হয়। ঠিক তেমনভাবেই ঐশ্বর্যকেও বাধ্য় করা হয়েছিল।
২০০৭ সালে জুনিয়র বচ্চন অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন বিশ্বসুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। ধুমধাম করে হয়েছিল সেই বিয়ে। গোটা দেশ দেখেছিল তারকা বিয়ের ঝলক। তারপর বচ্চন পরিবারে পা রাখেন ঐশ্বর্য। আগমনেই তাঁকে মাথায় করে রাখেন শাশুড়ি জয়া।
বউমা বিশ্বসুন্দরী বলে কথা, তায় অভিনেত্রী। প্রচুর সম্পত্তির মালিকও। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী যাঁকে বলে। তেমন বউমা ঘরে আনতে পেরে জয়া কিন্তু খুব খুশিই ছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে বলেওছিলেন যে, ঐশ্বর্যকে বউমা হিসেবে পেয়ে তিনি কতখানি লাকি। বলেছিলেন যে, ঐশ্বর্যর মনে কোনও প্যাঁচ নেই। মনে যা, মুখেও তাই-ই থাকে তাঁর। কিন্তু বড়দের সম্মান করার ব্যাপারটা একটু যেন কম তাঁর মধ্যে।
এই খবরটিও পড়ুন
জয়া জানিয়েছিলেন, তিনি নাকি ঐশ্বর্যকে বলেছিলেন, শ্বশুরবাড়িতে এলে একটু বড়দের মেনে চলতে হয়। ঐশ্বর্য তা অক্ষরে-অক্ষরে পালনও করেছেন। শাশুড়িকে নিরাশ করেননি একবিন্দুও। জয়া এও জানিয়েছিলেন, তিনি ঐশ্বর্যর পিছনে কোনওদিনও পলিটিক্স করেননি। ঐশ্বর্যকেও সেটা না করার পরামর্শই দিয়েছিলেন।
কিন্তু কিছু জিনিস ঐশ্বর্যর উপর চাপিয়েওছিলেন জয়া। যেমন তিনি বেঁধে দিয়েছিলেন কিছু নিয়ম, যা ঐশ্বর্যকে মানতেই হত। তা হল–খাবার টেবিলে বসা। রাতের বেলা, দিনের বেলা–যে কোনও সময়ই হোক না কেন ঐশ্বর্যকে কিন্তু সকলের সঙ্গে খাবার খেতেই হত। এটা বচ্চন পরিবারের একটি অলিখিত নিয়ম। এই নিয়ম থেকে নিস্তার পাননি খোদ ঐশ্বর্যও। যত ব্যস্ততাই থাক না কেন, তাঁকে খেতে হয়েছে সকলের সঙ্গেই। তাঁদের সময় মতো পৌঁছাতে হয়েছে খাবার টেবিলে।