Canada school shooting: ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, পড়ুয়াদের আর্তনাদ, কী হল কানাডার স্কুলে? - Bengali News | Ten people including the shooter killed in shooting at a school in Canada - 24 Ghanta Bangla News
Home

Canada school shooting: ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, পড়ুয়াদের আর্তনাদ, কী হল কানাডার স্কুলে? – Bengali News | Ten people including the shooter killed in shooting at a school in Canada

Spread the love

কেন এলোপাথাড়ি গুলি চালানো হল কানাডার ওই হাইস্কুলে?Image Credit: X handle

ওট্টাওয়া: কানাডার স্কুলে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ৯ জনের। জখম হয়েছেন অন্তত ২৫ জন। হামলাকারীরও মৃত্যু হয়েছে। নিজের বন্দুকের গুলিতে জখম হয়ে তাঁর মৃত্যু হয়েছে। হামলাকারী একজন মহিলা বলে পুলিশ জানিয়েছে। কেন তিনি স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালেন, তা এখনও জানা যায়নি।

ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি হাইস্কুলে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। এই হামলায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, স্কুলের কর্মী ও পড়ুয়া মিলে ১০০ জনকে নিরাপদে স্কুল থেকে বের করা হয়েছে। সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয় ওই স্কুলে। সেখানে পড়ুয়ার সংখ্যা ১৭৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *