কার দিকে বাঁকা নজরে তাকালেন করিনা? আবারও ট্রোলের মুখে অভিনেত্রী - Bengali News | Kareena kapoor khans side eye video with arti singh at ispl match sparks online gossip - 24 Ghanta Bangla News
Home

কার দিকে বাঁকা নজরে তাকালেন করিনা? আবারও ট্রোলের মুখে অভিনেত্রী – Bengali News | Kareena kapoor khans side eye video with arti singh at ispl match sparks online gossip

Spread the love

আইএসপিএল ম্যাচের গ্যালারিতে দেখা মেলে প্রচুর তারকার। আর ঠিক সেখান থেকেই করিনা কাপুর খানের একটি ছোট্ট মুহূর্ত যে এত বড় গসিপের জন্ম দেবে, তা কেউ ভাবেনি। ম্যাচ চলাকালীন করিনার একটি ভিডিয়ো সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। সেই ভিডিয়োতেই করিনার পাশে দেখা গিয়েছে গোবিন্দার ভাইঝি, অভিনেত্রী আরতি সিংকে।

ঠিক কী দেখা যাচ্ছে ভিডিয়োতে? কেন আবারও চর্চার মুখে পড়লেন অভিনেত্রী?

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, করিনা ম্যাচ দেখতে দেখতে হঠাৎ পাশ ফিরে তাকাচ্ছেন। অনেকের কাছে এই ঘটনা স্বাভাবিক মনে হলেও নেটিজেনদের একাংশ দাবি করছেন, সেই তাকানোর মধ্যেই নাকি ছিল বিরক্তি। অনেকেই ধরে নিচ্ছেন, করিনার দৃষ্টি ছিল আরতি সিংয়ের দিকেই। আর তাতেই তৈরি হয়েছে নতুন বলিউড গসিপ।

New Lead Fream (12)

সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছেন, “করিনার মুখের ভাষা সব বলে দিচ্ছে।” আবার কেউ পাল্টা বলছেন, “ তারকা হলে কী মানুষ তাকাতেও পারবে না?” এই ছোট্ট মুহূর্ত থেকেই নানা রকম ব্যাখ্যা উঠে আসছে। কারও মতে, এটা নিছকই ক্যামেরার ভুল অ্যাঙ্গেল। আবার কারও মতে, এর পেছনে লুকিয়ে আছে পুরনো কোনও অস্বস্তি।

এই গসিপের সঙ্গে আবার টেনে আনা হচ্ছে অতীতের কথাও। অনেকেই বলছেন, করিনা আর গোবিন্দা পরিবারের মধ্যে নাকি সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ নয়। যদিও এই বিষয়ে করিনা বা আরতি কেউই কোনও মন্তব্য করেননি। ফলে পুরো বিষয়টাই এখন জল্পনার মধ্যেই ঘুরপাক খাচ্ছে।

আরতি সিংয়ের দিক থেকেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভিডিয়োতে তাঁকে একেবারেই স্বাভাবিক দেখা যাচ্ছে। কোনও অস্বস্তি বা প্রতিক্রিয়া চোখে পড়েনি। তবে এক ঝলক ভিডিয়ো থেকেই তৈরি হয়ে গিয়েছে বড়সড় আলোচনা।

আদৌ এই তাকানোর মধ্যে কোনও আলাদা অর্থ ছিল, নাকি এটা একেবারেই সাধারণ ঘটনা সেই উত্তর হয়ত কারও কাছেই নেই। তবে আপাতত এই ভিডিয়ো ঘিরেই নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *