'আপনি ওষুধ দিতে পারেন এভাবে?', প্রশ্ন করতেই স্বাস্থ্যকেন্দ্রের গ্রুপ ডি কর্মী বললেন... - Bengali News | There are no doctors at the health center, Group D workers are seeing patients. - 24 Ghanta Bangla News
Home

‘আপনি ওষুধ দিতে পারেন এভাবে?’, প্রশ্ন করতেই স্বাস্থ্যকেন্দ্রের গ্রুপ ডি কর্মী বললেন… – Bengali News | There are no doctors at the health center, Group D workers are seeing patients.

পেল্লাই বিল্ডিং – নেই ডাক্তার! ওষুধ নেওয়ার লাইন লম্বা- নেই ফার্মাসিস্ট! তবুও প্রত্যেকদিন রোগী আসছেন, ওষুধ পাচ্ছেন! দেখছেন কে আর ওষুধই বা দিচ্ছেন কে? ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ভাঙড় প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা।  যেখানে গত পঞ্চায়েত ভোটে রণক্ষেত্রই চেহারা নিয়েছিল। সেখানে অনেকটা জায়গা জুড়ে আছে হাসপাতাল। অস্বাস্থ্যকর পরিবেশ, এদিন ওদিক নোংরা আবর্জনা। ডাক্তার ফার্মাসিস্ট না থাকলেও রোগীরা আসছেন ওষুধ পাচ্ছেন। ওষুধ দিচ্ছেন একজন গ্রুপ ডি স্টাফ। তাঁকে প্রশ্ন করা হয়, “আপনি ওষুধ দিতে পারেন?” জিজ্ঞাসা করতে বললেন, “ক্যামেরা বন্ধ করুন সব বলছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *