‘গঙ্গার পবিত্র ছিল, লাভ জিহাদে ফেঁসে গেল!’ মোনালিসার বিয়ে করায় সর্বস্বান্ত পরিচালক সানোজ মিশ্র, কী বললেন তিনি? - 24 Ghanta Bangla News
Home

‘গঙ্গার পবিত্র ছিল, লাভ জিহাদে ফেঁসে গেল!’ মোনালিসার বিয়ে করায় সর্বস্বান্ত পরিচালক সানোজ মিশ্র, কী বললেন তিনি?

Spread the love

‘গঙ্গার পবিত্র ছিল, লাভ জিহাদে ফেঁসে গেল!’ মোনালিসার বিয়ে করায় সর্বস্বান্ত পরিচালক সানোজ মিশ্র, কী বললেন তিনি?

প্রয়াগরাজের ধুলোমাখা মেলা থেকে রূপালি পর্দার ঝলমলে দুনিয়া, মোনালিসা ভোঁসলের এই রূপকথার সফর বুধবার এক নাটকীয় মোড় নিল। তিরুবনন্তপুরমে কড়া পুলিশি পাহারায় সমাজমাধ্যমের বন্ধু ফরমান খানকে বিয়ে করলেন মোনালিসা। কিন্তু এই পরিণয়কে ঘিরেই এখন রণক্ষেত্রের চেহারা নিয়েছে তাঁর কেরিয়ার। কান্নায় ভেঙে পড়েছেন মোনালিসার বাবা, আর অবসাদে ডুবে গিয়েছেন তাঁর প্রথম ছবির পরিচালক সানোজ মিশ্র।

২০২৫-এর কুম্ভমেলায় মালা বিক্রি করা মোনালিসার চোখের জাদুতে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। তাঁকে খুঁজে বের করে নায়িকা বানানোর শপথ নিয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। নিজের বাড়িতে রেখে পড়াশোনা করানো থেকে শুরু করে ১০ কোটি টাকা ঋণ নিয়ে ‘দ্য ডায়রি অফ মণিপুর’ ছবি তৈরি— মোনালিসার জন্য কার্যত জীবন উৎসর্গ করেছিলেন সানোজ। কিন্তু সেই নায়িকাই আজ অন্য পথ বেছে নেওয়ায় পরিচালকের প্রশ্ন— “তবে কি তাঁকে খ্যাতির আলোয় আনাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল?”

পরিচালক সানোজ মিশ্রর দাবি, মোনালিসার এই পদক্ষেপ কোনও সাধারণ বিদ্রোহ নয়, বরং এটি পরিকল্পিত ‘লাভ জিহাদ’। তাঁর অভিযোগ, ফরমান কেবল টাকার লোভেই মোনালিসাকে বিয়ে করেছেন। সনোজের দাবি, কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে যে ধর্ষণের মিথ্যা অভিযোগ উঠেছিল এবং যার জন্য তাঁকে জেল খাটতে হয়েছিল, তার নেপথ্যে রয়েছে ফরমানের গোষ্ঠীর হাত। তদন্ত হলে এই বিয়ের কারিগরদের আসল চেহারা বেরিয়ে আসবে বলে তাঁর বিশ্বাস।

আবেগপ্রবণ হয়ে সানোজ বলেন, “মোনালিসাকে গঙ্গার সন্তান মনে করে শ্রদ্ধা করতাম। তাঁর জন্য আমি আজ পথের ভিখারি। ১০ কোটি টাকা ধার করে সিনেমা শেষ করেছি, আর সে আজ এক ভিনধর্মের ছেলেকে বিয়ে করে সব শেষ করে দিল। আমি আজ সমাজে কাউকে মুখ দেখাতে পারছি না।” প্রসঙ্গত, মেয়ের এই বিয়ে মেনে নিতে পারেননি মোনালিসার বাবাও। থানার সামনে তাঁর অসহায় কান্নার ছবি এখন নেটপাড়ায় ভাইরাল।

মোনালিসা অবশ্য নিজের সিদ্ধান্তে অনড়। পরিবারের পক্ষ থেকে বাধা ও হুমকির অভিযোগ তুলে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। শেষমেশ পুলিশের হস্তক্ষেপেই আইনি জট কাটিয়ে ফরমানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। একদিকে এক তরুণীর নিজের পছন্দে বাঁচার অধিকার, অন্যদিকে এক পরিচালকের নিঃস্ব হয়ে যাওয়ার হাহাকার— মোনালিসার এই বিয়ে এখন ব্যক্তিগত গণ্ডি ছাড়িয়ে এক বৃহত্তর সামাজিক ও আইনি বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *