Indian Railways: বিরিয়ানি-মাংস ট্রেনে কি আর জুটবে না? কী খাবার পাবেন নির্দেশিকা IRCTC-র
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবের জেরে ভুগছে বাংলাও। গ্যাস সঙ্কটে ভুগছেন সকলে। আম-জনতা তো বটেই এবার ট্রেনের খাবারেও গ্যাসের সঙ্কটের প্রভাব পড়ার আশঙ্কা। রেল সূত্রে খবর, ট্রেনে ইনডাকশন ও মাইক্রোওয়েভ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রেন যাত্রীদের ‘রেডি টু ইট’ খাবার দেওয়ার নির্দেশ আইআরসিটিসির। তবে কি ট্রেনের খাবার থেকে উধাও হচ্ছে মাছ-মাংস ভাতের মেনু? প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন্দ্র যদিও, আগেই বলেছে দেশে গ্যাসের কোনও সঙ্কট নেই। পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। বুকিংয়ের আড়াই দিনের মাথাতেই গ্যাস চলে আসছে।