RG Kar: সত্যিই কি বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিলোত্তমার বাবা বা মা? কী বলে এলেন অর্জুন সিং - 24 Ghanta Bangla News
Home

RG Kar: সত্যিই কি বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিলোত্তমার বাবা বা মা? কী বলে এলেন অর্জুন সিং

Spread the love

RG Kar: সত্যিই কি বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিলোত্তমার বাবা বা মা? কী বলে এলেন অর্জুন সিং

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের সময় থেকেই রাজনৈতিক যোগ নিয়ে জল্পনা শুরু হয় বিভিন্ন মহলে। তবে নিজেদেরকে বরাবরই ‘অরাজনৈতিক’ গণ্ডীতেই রাখতে চেয়েছেন তিলোত্তমার বাবা-মা। যখন যে দল তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে, তাঁদের সঙ্গে প্রতিবাদের সুর চড়িয়েছেন, সবার সঙ্গেই সৌজন্য বজায় রেখেছেন। তবে যে ঘটনায় বারবার রাজ্য সরকার তথা প্রশাসনের দিকে আঙুল উঠেছে, সেখানে বিরোধীদের জোর ছিল কিছুটা বেশি। এবার ভোট কাছে আসতেই জল্পনা আরও বেড়েছে।

বৃহস্পতিবার সকালে তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করতে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং। এদিন তিলোত্তমার বাড়িতে প্রবেশ করতে দেখা যায় তাঁকে। বেশ কিছুক্ষণ ভিতরে ছিলেন তিনি। তারপর বেরিয়ে এসে সাংবাদিকদেক মুখোমুখি হন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিলোত্তমার বাবাও।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে তিলোত্তমার বাবা বা মা-কে বিজেপি টিকিট দেবে কি না, এমন জল্পনা ছড়িয়েছে বিভিন্ন মহলে। তবে এদিন তিলোত্তমার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ভোটে লড়তে চান না। শুধুই মেয়ের ন্যায়বিচার চান। এদিকে, অর্জুন সিং-এর দাবি, তিনি কোনও রাজনৈতিক কথা বলতে আসেননি। ব্যক্তিগত তথা বলতে এসেছিলেন।

তিলোত্তমার বাবা কিছুদিন আগে অভিযোগ তুলেছিলেন, কেন্দ্রীয় সরকারের তরফে তাঁরা কোনও সাহায্য পাননি। এরপরই অর্জুন সিং গিয়েছিলেন বলে দাবি তাঁর। তিনি বলেন, “ওঁরা এতদিন আসেননি, তাই এখন খোঁজ নিতে এসেছেন। ওঁরা বুঝেছেন যে ভুল করেছেন। প্রার্থী হওয়ার কথা বলবেন, সেই মুখ নেই।” তবে প্রার্থী হতে চান না বলেই স্পষ্ট করে দিয়েছেন তিলোত্তমার বাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *