Breaking News LIVE: যশোর রোডে গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন - 24 Ghanta Bangla News
Home

Breaking News LIVE: যশোর রোডে গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন

Spread the love

অমরাবতী হাসপাতালে আগুন, মৃত ৩ সদ্যোজাত

 সোমবার ভোরে মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ আগুন। নবজাতকদের স্পেশাল কেয়ার ইউনিটে আগুন লাগে। আগুনে পুরে মর্মান্তিক মৃত্যু তিন নবজাতকের। সূত্রের খবর, স্পেশাল কেয়ার ইউনিটের ভিতরে থাকা একটি ভেন্টিলেটরে আচমকা বিস্ফোরণ ঘটে। যার জেরে আগুন লেগে যায়।

যশোর রোডে গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন

বিরাটিতে যশোর রোডের ধারের একটি গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন। সূত্রের খবর, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে। এর পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো সার্ভিস সেন্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। এখনও চলছে আগুন নেভানোর কাজ।

নিম্নচাপের জেরে ঝড়বৃষ্টি পূর্বাভাস

নিম্নচাপের জেরে ঝড়বৃষ্টি পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরের কিছু জেলাতেও ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার থেকে খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

অশান্তির পরে আজ সোমবার থেকে খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগেই পঠনপাঠন হয়নি বলেই সূত্রের খবর। তার পরে শনি-রবিবারের ছুটির পরে সোমবার ফের বিশ্ববিদ্যালয় খুলছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *