খড়দা পুরসভায় একে অপরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব ২ গোষ্ঠী। খড়দার ২২ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধির বিরুদ্ধে ওয়ারিশন সার্টিফিকেটের বিনিময়ে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূলেরই অপর গোষ্ঠী। একই সঙ্গে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে। পালটা অভিযুক্ত কাউন্সিলরের দাবি, শুধুমাত্র তাঁর ওয়ার্ড থেকে ২০ লক্ষ টাকা তোলা তুলেছে […]