Dalai Lama: ৬০০ বছরের রীতি মেনে হবে দলাই লামার উত্তরসূরী বাছাই, শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠল চিন - Bengali News | Dalai Lama Announces Succession Plan Ahead of his Birthday, China Opposes it saying Need Central Govt Approval - 24 Ghanta Bangla News
Home

Dalai Lama: ৬০০ বছরের রীতি মেনে হবে দলাই লামার উত্তরসূরী বাছাই, শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠল চিন – Bengali News | Dalai Lama Announces Succession Plan Ahead of his Birthday, China Opposes it saying Need Central Govt Approval

Spread the love

ধরমশালা: দলাই লামার পরে কে? এই প্রশ্ন ছিল সকলের মনে। আজ তিনি জানিয়ে দিলেন যে তাঁর প্রয়াণের পরও দলাই লামার প্রথা থাকবে। তিব্বতের ধর্মগুরু, যিনি বহু বছর ধরে ভারতেই রয়েছেন, তিনি জানান, ৬০০ বছরের প্রথা জারি থাকবে। তাঁর মৃত্যুর পর নতুন দলাই লামা বাছাই করা হবে। এদিকে দলাই লামার ঘোষণার পরই তেলে-বেগুনে জ্বলে উঠেছে চিন।

আগামী ৬ জুলাই দলাই লামার জন্মদিন। ৯০-এ পা দেবেন তিনি। জন্মদিনের আগেই এই বড় ঘোষণা করলেন তিনি নিজে। দলাই লামা জানান, একমাত্র গাদেন ফোদ্রাং ট্রাস্ট-ই ১৫ তম দলাই লামা বাছাই করবে।

অহিংসা, প্রেম, সম্প্রীতির প্রতীক হিসাবেই দলাই লামাকে দেখা হয়। তার আসল নাম তেনজিং গ্যাতসো। তাঁকেই দলাই লামার ১৪তম জন্ম বলে মনে করা হয়। বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাঁকে মেনে চলেন। দলাই লামার পর যদি নতুন কাউকে বাছাই না করা হয়, তবে চিনা অধিকৃত তিব্বত ও বৌদ্ধদের পরিচিতি থাকবে না। দলাই লামা আজীবন স্বাধীন তিব্বতের দাবিতে লড়াই করেছেন।

নোবেল পুরস্কারজয়ী দলাই লামা আগেও বলেছিলেন যে যদি বৌদ্ধ ধর্মাবলম্বীরা চান, তাহলে দলাই লামার প্রথা চলবে। এ দিন তিনি জানান, বিগত ১৪ বছর ধরে একাধিক আবেদন এসেছে তাঁর কাছে। মঙ্গোলিয়া, রাশিয়া, চিন সহ বিভিন্ন দেশে বসবাসকারী বৌদ্ধরা তাঁকে অনুরোধ জানিয়েছেন দলাই লামার প্রথা চালিয়ে যেতে।

অন্যদিকে, চিন জানিয়েছে সরকারের সম্মতি নিয়েই দলাই লামা বাছাই করা হবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “দলাই লামার পুনর্জন্ম, পাঞ্চেন লামা ও অন্যান্য বৌদ্ধ নেতাদের সোনার পাত্রে থাকা নাম থেকে বাছাই করা হবে, যা কেন্দ্রীয় সরকারের অনুমোদিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *