বিজেপিতে কোনও গোষ্ঠী নেই। অনেক খুঁজেও পাইনি, রাজ্য বিজেপির সভাপতি পদে বসার আগের দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানালেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বুধবার দলের বিধাননগরের দফতরে মনোনয়ন পেশের পর মুরলিধর সেন স্ট্রিটের পুরনো অফিসে যান তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য থেকে ফের একবার তৃণমূলকে উৎখাতের ডাক দেন শমীকবাবু। এদিন মুরলিধর সেন স্ট্রিটের দফতরের […]