Snatching: বাস থেকে কেপমারি, কলকাতার বুকে গ্রেফতার গুজরাটি গ্যাং-এর মহিলা, উদ্ধার ৯ লক্ষ টাকা – Bengali News | Snatching Woman from Gujarati gang arrested after being robbed from bus in Kolkata, Rs 9 lakh recovered
কলকাতা: শহরে গ্রেফতার ‘গুজরাটি গ্যাং’-এর মহিলা সদস্যা। উদ্ধার চুরি যাওয়া নগদ ৯ লক্ষ টাকা। ২৫ অক্টোবর বিকেলে কানাই জয়সওয়াল হাওড়া বাসস্ট্যান্ড থেকে বাসে চাপেন। গন্তব্য ছিলো চালতাবাগান। অভিযোগ চলন্ত বাসে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ ৯ লক্ষ ৫ হাজার ২০০ টাকা খোয়া যায়। কানাই জয়সওয়ালের তরফে করা লিখিত অভিযোগ দায়ের করা হয় আমহার্স্ট স্ট্রিট থানায়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। সঙ্গে তদন্ত চালায় কলকাতা পুলিশের ওয়াচ সেকশন। বিভিন্ন জায়গার বেশকিছু সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ২৭ অক্টোবর রিষড়া থেকে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। রাধা মালি (৩০) গুজরাটের বাসিন্দা। তিনি হুগলির রিষড়ায় ভাড়া থাকতেন। ধৃতকে মহিলাকে জিজ্ঞাসাবাদের করে চুরির টাকা উদ্ধার করে পুলিশ।
লালবাজার সূত্রে খবর, ধৃত রাধা মালি কুখ্যাত গুজরাটি গ্যাং এর সক্রিয় সদস্য। এই গ্যাং এর বেশ কিছু সদস্য ইতিপূর্বে বিভিন্ন সময়ে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ধৃত রাধা মালিকে আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
এদিকে, এদিনই SIR আবহেই পুলিশের জালে ধরা পড়েন তিন আফগান। অভিযোগ, ু নাম পরিচয় ভাঁড়িয়ে জালিয়াতি করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন ফেলেন ওই তিন আফগান। টুরিস্ট ভিসার আবেদন না মেলায় ভারতে ধরা পড়েন তাঁরা। ধৃতদের কাছ থেকে একাধিক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কার সাহায্যে কত টাকার বিনিময়ে তাঁরা ভারতীয় নথি জোগাড় করলেন। সেক্ষেত্রে কলকাতার বুকেও কোন গ্যাং সক্রিয়, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।